ধেয়ে আসছে ঝড়ো বাতাস,বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ছোঁয়া রাজ্যে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে। আজ বৃহস্পতিবার(২০ ফ্রেবুয়ারি)শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলাতে।কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। আগামী দু’ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

আগামী শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।

আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। এর সঙ্গে হালকা তুষারপাতের সম্ভবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত।বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম