১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোন মিটিং – মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোন কর্মসূচি কোন রাজনৈতিক দল আগামী ১৩ মার্চ পর্যন্ত করতে পারবেন না। শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমা হলে সামনে থেকে শুরু করে যাদবপুর থানার ১০০ গজ বা ৩০০ ফুট দূরত্বে শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। গত কয়েকদিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর এলাকায় ৮বি স্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত একাধিক রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়। দফায় দফায় রাস্তা অবরোধ বিক্ষোভ চলে। এবিভিপি’ র সমর্থকদের সঙ্গে এসএফআই সমর্থকদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে সংঘর্ষ হয়।

এবিভিপি ‘ র (ABVP)পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) করা হবে বলে ঘোষণা করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় গত শনিবার তৃণমূল পন্থী অধ্যাপকদের সংগঠনের বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। অপরদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ২ পড়ুয়া আহত হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় বিজেপি। বিজেপির পক্ষ থেকে রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওই কর্মসূচি করার জন্য অনুমতি চাওয়া হয় সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত রুট দিয়ে। রাজ্যের আইনজীবী ঐ কর্মসূচি নিয়ে আপত্তি জানান। আদালতে জানানো হয় ওই মিছিল হলে ফের গোলমাল হতে পারে। যাদবপুরের সুলেখা মোড় ছেড়ে অন্যত্র কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হয় আদালতে। বিজেপি আইনজীবী যুক্তি দেখিয়ে বলে সেই একই জায়গায় এর আগে শাসক দল কর্মসূচি করেছে। তাহলে বিরোধীদল কর্মসূচি করতে চাইলে সে ক্ষেত্রে আপত্তি কেন?

দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন আদালত কোন বেআইনি কাজকে সমর্থন করে না। এই সময় যাদবপুরে কেন কর্মসূচি করতে হবে অন্যত্র করা যেতে পারে রাজ্যকে বলব পুলিশ অফিসারদের বলুন সেখানে যাতে কাউকে কোন কর্মসূচির অনুমতি না দেওয়া হয়।বিজেপির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য এটা কোন ছাত্রদের কর্মসূচি নয়। বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এখন সেখানে কোন ভিআইপি নেতার কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। এরপরই আদালতের পক্ষ থেকে ওই এলাকার আইনশৃঙ্খলা বিষয়টি স্থানীয় থানাকে দেখা নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ১৩ ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় চত্বর সহ ওই এলাকায় কোন রাজনৈতিক দলের কর্মসূচি হবে না বলে নির্দেশ জারি করা হয়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায় হাইকোর্টের মামলায় প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের শুক্রবার এজলাসে শুনানি চলাকালীন তুমুল বাকবিতণ্ডা হয়। পরে অবশ্য হাতজোড় করে ক্ষমা চান প্রবীণ আইনজীবী। ব্রাত্য বসুর উপস্থিতিতে যেত মূল উত্তেজনা ছড়ায় তার জন্য পুলিশের ব্যর্থতা খুঁজে পেয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই রাজ্যের শিক্ষা মন্ত্রীর এই মামলা বিতর্কে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি আর ওই বিচারপতি এজলাসে কোনদিন মামলা লড়তে আসবেন না।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র