সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:

সপ্তাহের শুরুতেই বড় খবর। সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  শেষ দিনের শুনানিতে আরজি করে মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা শীর্ষ আদালতকে অনুরোধ করেছিলেন যে বারবার তাঁদের পক্ষে দিল্লি আসা সম্ভব নয়। যদি তাঁদের শুনানি হাইকোর্টে করা যায়। সন্তানহারা বাবা-মায়ের আকুল আর্তি শুনেছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল কলকাতা হাইকোর্টেই হবে আরজি করের শুনানি। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আরজি করের নির্যাতিতার পরিবার।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হল মামলার শুনানি। হাইকোর্টের পর্যবেক্ষণ শেষে জানা গিয়েছে বিচারপতির নির্দেশ  সিবিআইকে আদালতে কেস ডায়েরি আনতে হবে এবং তদন্তের অগ্রগতির তথ্য জানাতে হবে। নির্যাতিতার পরিবারের দাবি, এই মামলায় ফের তদন্ত হোক হাইকোর্টের নজরদারিতে। দরকারে সিট গঠনও হোক।

মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ, তিন জন খুব গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। সোমবার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে প্রশ্ন করেন, সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একাই এই ঘটনায় যুক্ত, না আরও কেউ জড়িত? আদালতের নির্দেশ, খুনে এক না একাধিক ব্যক্তি জড়িত, তা আগে স্পষ্ট করুক সিবিআই। এই বিষয়ক কেস ডায়েরি সিবিআইকে জমা দিতে হবে পরের শুনানিতে।

সিবিআই অবশ্য এই বিষয়ে একটু সময় চেয়ে নিয়েছে। তারা জানিয়েছে তদন্তকারী অফিসার এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন। তাই কিছুটা সময় দেওয়া হোক তাদের। রাজ্যের তরফে আদালতের নির্দেশ নিয়ে কোনও আপত্তি জানানো হয়নি।

সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী নতুন করে এই মামলায় তাকে যুক্ত করার আবেদন জানালে হাই কোর্ট তা গ্রাহ্য করেনি। ২৮ মার্চ মামলার পরবর্তী শুনানি। সেদিন সিবিআইকে কেস দায়েরি আনতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র