Late Fee দিয়ে ৩ দিনের জন্য ২৫’র উচ্চমাধ্যমিকের Registration’র সুযোগ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে সব পড়ুয়াদের এখনও Registration করানো হয়নি তাঁরা Late Fee দিয়ে তা করতে পারবে ১৪, ১৫ ও ১৬ মার্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে সরকারি ও সরকার পোষিত স্কুলে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের কোনও Registration’র গল্প থাকে না। কিন্তু নবম শ্রেনীতে ওঠামাত্রই তা শুরু হয়ে যায়। পড়ুয়াদের নাম, ঠিকানা, বাবার নাম, বয়স ও স্কুলের তথ্য দিয়ে Registration করতে হয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে। আবার মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেনীতে পা রাখলেই আবারও সেই Registration করতে হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে(WBCHSE)। রাজ্যে এখন সেই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। কিন্তু দেখা যাচ্ছে যারা ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam 2025) দেবে তাঁদের অনেকেই এখনও পর্যন্ত সংসদের সেই Registration-ই করিয়ে উঠতে পারেনি বা করেনি। এজন্য স্কুলগুলির গাফিলতিকেই দায়ী করেছে সংসদ। তাই এবার কিছুটা কড়া পদক্ষেপ নিল সংসদ। জানানো হয়েছে আগামী মাসে ৩ দিনের জন্য সংসদের আঞ্চলিক অফিসগুলিতে স্কুলের প্রতিনিধিরা গিয়ে পড়ুয়াদের Registration Form Fill Up করতে পারবে। তবে দেরীতে করার কারণে  Late Fee-ও দিতে হবে। সেই সঙ্গে দর্শাতে হবে কারণ, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে Registration হয়নি তা।

সংসদের তরফে জানানো হয়েছে, আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Registration’র সময়সীমা কিছুটা বাড়ানো হচ্ছে। ১৪ মার্চ থেকে ১৬ মার্চ, অর্থাৎ তিনদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংসদের Registration Portal খোলা হবে। সংসদের আঞ্চলিক অফিসগুলিতে স্কুলের প্রতিনিধিরা গিয়ে সেই ফর্ম পূরণ করে আসবেন। যারা ওইসময় Registration করাতে আসবে, তাদের যথাযথ কারণ দর্শাতে হবে। তবে এক্ষেত্রে Registration Fee’র পাশাপাশি অতিরিক্ত Late Fee-ও নেবে সংসদ। একই সঙ্গে সংসদের তরফ থেকে পদক্ষেপ করা হচ্ছে যাতে রাজ্যের সব উচ্চমাধ্যমিক স্কুলেই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই Registration’র কাজ সম্পন্ন করা হয় প্রতি বছর। কেননা সংসদ চায় না বছর বছর Late Fee দিয়ে পড়ুয়াদের Registration করা হোক। তবে সংসদের দেওয়া নতুন সময়ের মধ্যে Registration করানো হবে যে সব পড়ুয়াদের তাঁদের ক্ষেত্রে Late Fee কে দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মানে পড়ুয়াদের(Students) তরফে তা দিতে হবে নাকি স্কুল কর্তৃপক্ষকে তা দিতে হবে, সেটা পরিষ্কার নয়।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস