এই মুহূর্তে

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই আবেগ। সেই আবেগের মধ্যে অন্যতম হল মিষ্টি। তাই কলকাতায় মেসি আসবেন আর তাঁকে উপহারে মিষ্টি দেওয়া হবে না সেটা ভাবা একেবারেই ভুল। শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রাখেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কলকাতায় এসেছেন তাঁকে স্বাগত জানাতে মিষ্টি থাকবে না সেটা ভাবা একেবারেই ভুল। রিষড়ার বিখ্যাত ফেলু মোদকের দোকান থেকে এসেছে মেসির জন্য বিশেষ মিষ্টি।

সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর থেকে মেসি ইএম বাইপাসের ধারে একটি হোটেলে পৌঁছে যান। সেখানেই তারকা ফুটবলারকে স্বাগত জানাতে আনা হয়েছিল ফেলু মোদকের তৈরি নলেন গুড়ের তৈরি সাড়ে চার কেজির ‘মেসির মূর্তি’র আকারের মিষ্টি। সূক্ষ্ম ভাবে নিখুঁত হাতের কাজের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই মিষ্টি। বিশেষ এই মিষ্টি বানানো প্রসঙ্গে ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানয়েছেন, মেসির জন্য প্রায় সাড়ে চার কেজি ওজনের সন্দেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ফুটবলের রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ বলিউড বাদশার, কী কথা হল‌ দুজনের

সন্দেশের মূল উপকরণে রয়েছে নলেন গুড়। পাশাপাশি এতে রয়েছে উৎকৃষ্ট মানের ছানা, পেস্তা, কেশর-সহ নানা উপাদান। এই সন্দেশের মূর্তিতে পরানো হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত নীল–সাদা জার্সি। অমিতাভ দে বিশেষ করে জানয়েছেন, জার্সির নীল রং করা হয়েছে কোনও রং নয় সম্পূর্ণ ভেষজ উপায়ে। অপরাজিতা ফুলের রং দিয়ে আনা হয়েছে এই নীল রং। তবে মেসির জন্যই প্রথম নয়। এর আগেও বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তি খেলোয়াড়ের জন্যে ফেলু মোদক পাঠিয়েছে মিষ্টি উপহার। পেলে, মারাদোনা কলকাতায় এসেছিলেন যখন তাঁদেরও মিষ্টি উপহার দিয়েছিল ফেলু মোদক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিশুকন্যারা ভবিষ্যৎ সমাজের স্থপতি, এক্সপোস্টে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণের উপর মারাত্মক রেগেছিলেন সূর্য, নিজেই ফাঁস করলেন কারণ

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের জন্য উস্কানি প্রাক্তন বোর্ড সভাপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ