ফুটবলের রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ বলিউড বাদশার, কী কথা হল‌ দুজনের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতার বুকে রচিত হতে চলেছে ইতিহাস। শহরে এসেছেন দুই বাদশা। শুক্রবার মধ্যরাতেই কলকাতার মাটিতে পা রেখেছেন তাঁরা। রাতে ছিলেন বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে। সকালে সেখানেই হয়েছে দুই মহাতারকার সাক্ষাৎ। হোটেলে বলিউড বাদশাকে দেখে হাসিমুখে নিজের হাত বাড়িয়ে দিলেন ফুটবলের যুবরাজ মেসি। হাত মেলালেন কিং খানের পুত্র আব্রামের সঙ্গে। জড়িয়ে ধরলেন শাহরুখ পুত্রকে।  কিছু সময়ের জন্য কথাও হল শাহরুখ-মেসির। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।

এই ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত দুই তারকার আলাপ করিয়ে দেন। কলকাতা সফরে শাহরুখ খান নিয়ে এসেছেন তাঁর ছোট ছেলে আব্রামকে। তাঁদের কুশল বিনিময়ের পর ছবি তোলা হয়। মেসির সঙ্গে রয়েছেন তাঁর দুই কাছের বন্ধু ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। শাহরুখ মেসির সঙ্গে একই জায়গায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন:  ‘এখানে আসা সম্মান ও আনন্দের’, নিজের ৭০ ফুটের মূর্তি উন্মোচন করে বললেন মেসি

দ্বিতীয়বার কলকাতায় এসেছেন মেসি। ১৪ বছর পর ভারত সফরে ফুটবল আইকন। তাঁকে ঘিরেই উন্মাদনা ছিল চরমে। সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন। রাত থেকেই টিকিটের জন্য ছিল লাইন। সব মিলিয়ে কলকাতা জুড়ে মেসি ঝড় উঠেছে।   শুক্রবার রাতে মেসি কলকাতা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল এলাকা। আজই কলকাতায় অনুষ্ঠান শেষ করে দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। ভারতে থাকবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। কলকাতা থেকে হায়দরাবাদে গিয়ে ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি।  থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। মেসি  ১৪ ডিসেম্বর যাবেন মুম্বইতে।  মুম্বই থেকে ১৫ ডিসেম্বর মেসি যাবেন দিল্লি। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের