ঠাকুরপুকুর বাজারে ঢুকে পর পর পথচারিদের ধাক্কা বেপরোয়া গতির গাড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি : রামনবমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঠাকুরপুকুরে। বাজারে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। প্রবল গতিতে ধাক্কা একের পর এক পথচারীকে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে ছুটির দিন হওয়ায় বেশ ভিড় ছিল বাজারে। পাশাপাশি রামনবমী হওয়ার জেরে সকাল সকাল মানুষ ভিড় জমিয়েছিলেন বাজারে। আচমকাই একটি গাড়ি ঢুকে পড়ে বাজারে। একের পর একজনকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় গাড়িটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পথচারীদের ধাক্কাও মারে। এরপর একটি স্কুটার ধাক্কা মেরে, সেখানেই থেমে যায় গাড়িটি।  খাল পাড় দিয়ে ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে আসে। চেকপোস্টে কোনও পুলিশ ছিল না। সেই কারণে ঘাতক গাড়িকে কেউ আটকায়নি। বিনা বাধায় এগিয়ে আসে গাড়িটি।  পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি।

এলাকার রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন অনেকে। গাড়িতে সকলে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে। বাজার এলাকায় বড় গাড়ি নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিষয়টি নজরদারির জন্য বাজারে ঢোকার মুখেই পুলিশের চেক পোস্ট রয়েছে। কিন্তু বিধি বাম, কোথায পুলিশ। চেকপোস্টে কোনও পুলিশ না থাকায় অবাধে সরু রাস্তায় গাড়ি ঢুকে পড়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, পুলিশ বা সিভিক ভলান্টিয়ার কোথায় ছিল? ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। এত বড় দুর্ঘটনার কথা শুনেও তিনি এলাকায় আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আজকের রাশিফলঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ব্যক্তিকে বিশ্বাস করবেন না, বড় বিপদের সম্ভাবনা

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…