বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচ কাণ্ডের পর রাজ্যে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে। আদালত এই বিষয়ে চোখ বন্ধ করে বসে থাকতে পারে না।

এদিন বিচারপতি অমৃতা সিনহা কড়া ভাষায় জানান, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালোভাবে শিক্ষা দিতে হবে, যাতে আগামীদিনে বেআইনি নির্মাণ বন্ধ হয়। আদালতের নির্দেশের পরও বেআইনি নির্মাণ ভাঙা না হওয়ায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। এই প্রসঙ্গে বিচারপতি জানান, বাইরের কলম ও বিম ভাঙার নির্দেশ ছিল। কিন্তু বাইরের দেওয়াল ভাঙতে এত সময় লাগবে কেন। কলকাতা পুরনিগমের বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে আপ টু ডেট যন্ত্র রয়েছে কিনা, তাও জানতে চান বিচারপতি।

এর আগে মঙ্গলবারও বেআইনি নির্মাণ মামলায় কড়া অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারও আদালত প্রশ্ন তুলেছিল, বেআইনি নির্মাণ ভাঙতে কেন ৩০ দিন সময় লাগবে। বুধবারও কড়া অবস্থান নেন বিচারপতি। এদিন বিচারপতি সিনহা স্পষ্ট জানিয়ে দেন, বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়। আদালতের এই কড়া অবস্থানের পর প্রশাসন এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।

 

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম