রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের (ফেটসু) সাধারণ সভাকে ঘিরেই গোলমালের সূত্রপাত বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের দাবি। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের দেখতে হাসপাতালে যান বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি। কর্মসূচিতে যোগ দিয়েছেন সংগঠনের রাজ্য নেতৃত্বও।

এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিত ভাবে এসএফআই, ডিএসও ও ডিএসএফ হামলা চালিয়েছে। সংগঠনের দাবি, এবিভিপি নেতা নিখিল রায়ের উপরেও হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি কেপিসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারীর অভিযোগ, হামলার ঘটনায় বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। তাঁর কথায়, ‘যাদবপুরে গণতান্ত্রিক ভাবে সার্জিক্যাল স্ট্রাইক হবে।’

আরও পড়ুনঃ নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

অন্যদিকে, ফেটসুর পাল্টা অভিযোগ, এবিভিপি ও এনএসএফ বহিরাগতদের নিয়ে এসে হামলা চালিয়েছে। আরএসএফের সদস্য অভিনব দাসের দাবি, সংঘর্ষে বেশ কয়েক জন বামপন্থী পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে ইট-পাটকেল ছোড়া, আগুন লাগানো এবং পড়ুয়াদের একটি ভবনে আটকে রাখার ঘটনাও ঘটেছে। তবে এবিভিপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার প্রতিবাদে ২০ অগস্ট ধিক্কার দিবসের ডাক দিয়েছে ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ, ক্যাম্পাস দখলের উদ্দেশ্যে তাণ্ডব চালানো হয়েছে। পাল্টা এবিভিপির দাবি, তারা শান্তিপূর্ণ বিক্ষোভই করেছে।

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC