নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বুধবার গভীর রাতে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। এন্টালি মেন মার্কেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই হোটেলের মালিক হিসেবে বীরেশ্বর মিত্রের নাম উঠে এসেছে। চলছে ওই ব্যক্তির খোঁজ।

আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে। এদিকে, ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে হোটেলের ম্যানেজার এবং এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে অগ্নিকাণ্ডের আগে ও পরে হোটেলে কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

হোটেলের লিজ হোল্ডারকে জিজ্ঞাসাবাদের পর অগ্নিকাণ্ডের নেপথ্যে গাফিলতি বা অন্য কোনও কারণ ছিল কি না, সে বিষয়ে তদন্ত আরও এগোবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বুধবার ভোররাতে ফ্রী স্কুল স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC