দেশের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিদ্যাপীঠ

দেশের মধ্যে সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। সেরা দশের সেই তালিকায় ছয় নম্বরে স্থানে জায়গা করে নিয়েছে এই স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith )। সেরা দশের সেই তালিকায় ছয় নম্বরে স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। কেন্দ্র সরকারের তরফে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রথম ও দ্বিতীয় হয়েছে দিল্লির দুটি স্কুল।

কেন্দ্র সরকারের তরফে দেশের সেরা যে ১০ স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যায় প্রথম স্থানে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কেরলের কোঝিকোড়ের জিভিএইচএসএস স্কুল। চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের ওরলির সিফেস মুম্বই পাবলিক স্কুল। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার গঞ্জমের ওড়িশা আদর্শ বিদ্যালয়। ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith )।

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার বিষয়টি নিয়ে টুইট করেন। টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার শিক্ষা দফতরের উপর গর্বিত। আরও একবার দিল্লি সরকারি বিদ্যালয়গুলি ভারতের সেরা রাজ্য সরকারি বিদ্যালয়ের র‌্যাংকিংয়-এ শীর্ষ স্থান অধিকার করেছে। সরকার পরিচালিত রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয়, ১০ নম্বর সেক্টর, দ্বারকা, প্রথম র‍্যাঙ্কে রয়েছে এবং রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয়, যমুনা বিহার, শিক্ষা জগতের প্রকাশিত র‌্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে।’ উল্লেখ্য এর আগে ২০২৯ সালেও সর্বভারতীয় র‍্যাঙ্কিংয়ে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছিল যাদবপুর বিদ্যাপীঠ। সে বারেও ষষ্ঠ স্থান দখল করেছিল শহরের এই স্কুল।

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?