তৃণমূলে যোগ জয়প্রকাশের! হলেন দলের সহ-সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে(TMC) যোগ দিলেন বিজেপি(BJP) নেতা জয়প্রকাশ মজুমদার(Jay Prakash Majumdar)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে এদিন তিনি জোড়াফুল শিবিরে যোগ দেন। এদিন দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে(Nazrul Manch) চলছে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকেই তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ। পোড় খাওয়া এই রাজনীতিবিদ কয়েকমাস আগে বিজেপির তরফে শো-কজের মুখে পড়েন। তাঁর বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। পরে তাঁকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিন কিন্তু নিজের জীবন থেকে বিজেপিকে পাকাপাকিভাবে বিদায় জানিয়ে দিলেন তিনি। এদিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফিরহাদ হাকিমের(Firhad Hakim) হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে জোড়াফুলে নতুন ইনিংস শুরু করলেন জয়প্রকাশ। তাঁকে এদিন দলের সহ সভাপতির পদ দেওয়া হয়েছে।  

গেরুয়া শিবির থেকে বরখাস্ত করার পর একাধিকবার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন জয়প্রকাশ। সোমবার লকেট চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু-সহ একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতার সঙ্গে জয়প্রকাশ মজুমদার বৈঠক করেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় চর্চা। তার পরের দিন দলবদলের এই খবর ঘিরে ইতোমধ্যে প্রশ্ন উঠছে লকেট সহ বৈঠকে যোগ দেওয়া অন্যান্য বিজেপি নেতারা কি এবার ঘাসফুলে নাম লেখাবেন? কয়েকদিন আগে গেরুয়া শিবিরের চিন্তন বৈঠকে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নির্বাচনে দলের পরাজয় নিয়ে ওই বৈঠকে প্রশ্ন তুলেছিলেন তিনি। ‘কোটা’র ভিত্তিতে প্রার্থী চয়ন করেই এই পরাজয় হয়েছে বলে দলের নেতৃত্বকে বিঁধেছিলেন। গেরুয়া শিবিরের এই অন্তর্দ্বন্দ্বে এদিন অনেকেই মনে করছেন শুধু জয়প্রকাশ নন, বিজেপির আরও অনেক বিক্ষুব্ধ নেতাই তৃণমূলে আসতে চলেছেন আগামীদিনে।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি