ঘরে ফিরলেন বঙ্গকন্যা ঝুলন গোস্বামী, চাকদহ এক্সপ্রেসকে সংবর্ধনা

অভিষেক ডালমিয়া বলেন, লেজেন্ড'কে কোথায় সংবর্ধিত করা হবে সেই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার পরেই সিএবির তরফ থেকে তাঁকে সংবর্ধিত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকদহ এক্সপ্রেস ফিরলনে ঘরে। তাঁকে (JHULAN GOSWAMI) স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া-সহ বাংলা ক্রিকেটের একাধিক কর্তা-ব্যক্তি। এদিন কলকাতা বিমানবন্দরে সিএবি কর্তারা ঝুলনকে ফুলের মালা পরিয়ে সংবর্ধিত করেন। খুদে ক্রিকেটাররাও ঝুলনকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।

বিমানবন্দরে দাঁড়িয়েই ঝুলন গোস্বামী বলেন, প্রতিটি খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জীবনের প্রথম ম্যাচ, শেষ ম্যাচ এবং ২০১৭ সালে বিশ্বকাপ তাঁর জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে অন্যতম। বিশ্বকাপ না জেতার আক্ষেপ রয়ে যাবেও বলে জানান বঙ্গকন্যা।

ঝুলন প্রসঙ্গে অভিষেক ডালমিয়া বলেন, ‘ঝুলন একজন লেজেন্ড। তিনি অবসর নিয়েছেন।  তাঁকে কোথায় সংবর্ধিত করা হবে সেই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার পরেই আমরা সিএবির তরফ থেকে তাঁকে সংবর্ধিত করব’। এদিন অভিষেক ডালমিয়া আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের জন্য এই মুহূর্ত আবেগঘন। আমরা ঝুলন দি’কে মাঠে মিস করব। ওঁর ডেডিকেশনকে আমরা ফলো করব’।

বিপক্ষ দলের খেলোয়াড়কে বিতর্কিত আউট করা প্রসঙ্গে বঙ্গতনয়া এদিন বলেন, ‘ওটা প্ল্যানিং ছিল। বারবার একই ঘটনা ঘটাচ্ছিল। আমরা সাবধানও করেছিলাম। নিয়ম যা, সেই মতই যা করার করেছি। সব দলই জিততে চায়, আমরাও চেয়েছিলাম। শেষ পর্যন্ত জিতে ফেয়ারওয়েল দিই’। বলেন, বারবার আম্পায়ারকে বলা হয়েছিল। তারপরেও একই জিনিস করলে আর কিছু করার থাকে না।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের