জোড়াবাগানে ধরা পড়ল ভুয়ো সিবিআই আধিকারিক

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিষেকের বাবার বড়বাজারে গদি আছে। সেই সঙ্গে রয়েছে ডালের ব্যবসাও। কিন্তু সেই সব কাজ ভালো লাগে না অভিষেকের। তাই নিজেদের গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতো সে। সেই সঙ্গে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা আদায় করত সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল থেকেই রাজ্যের চার পুরনিগম এলাকায় চলছে ভোটগ্রহণের পালা। সেই চার পুরনিগমের মধ্যে রয়েছে কলকাতার কান ঘেঁষে থাকা বিধাননগর পুরনিগমও। সেখানে এদিন সকাল থেকেই ভুয়ো ভোটারের অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই ভোট উত্তাপের মাঝেই উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় ধরা পড়ল এক ভুয়ো সিবিআই অফিসার। ঘটনার জেরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য। ধৃত ব্যক্তির নাম অভিষেক আগরওয়াল। বাড়ি কালিচরণ ঘোষ স্ট্রিট এলাকায়। অভিযোগ, নিজেকে সিবিআই অফিসার হিসাবে পরিচয় দিয়ে শহরের বেশ কিছু ব্যবসায়ী ও ধনী লোকেদের রীতিমত তল্লাশি ও গ্রেফতারির হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করত সে। কিন্তু এদিন হাতেনাতে ধরা পড়ে সেই জাল সিবিআই অফিসার।

জানা গিয়েছে, অভিষেক আগরওয়াল তার গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতো। নিজেকে সব জায়গায় সে সিবিআই অফিসার হিসাবেই পরিচয় দিত। কিন্তু শনিবার সকালে জোড়াবাগান এলাকায় নিজের গাড়ি নিয়ে ঘোরার সময় সেই গাড়ি আটকায় পুলিশ। ট্রাফিক সার্জেন্ট সেই সময় অভিষেকের গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড দেখে সেই গাড়ি আটকে তার কাগজ দেখতে চান। কিন্তু সেই রকম কোনও কাগজই দেখাতে পারেনি অভিষেক। তার জেরেই খবর দেওয়া হয় জোড়াবাগান থানায়। সেখান থেকে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আটক করা হয় অভিষেক ও তার গাড়িটিকে। তারপর তাকে আনা হয় জোড়াবাগান থানায়। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিষেকের বাবার বড়বাজারে গদি আছে। সেই সঙ্গে রয়েছে ডালের ব্যবসাও। কিন্তু সেই সব কাজ ভালো লাগে না অভিষেকের। তাই নিজেদের গাড়িতে গভমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতো সে। সেই সঙ্গে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা আদায় করত সে।

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা