পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। এবার পর্ষদের পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। এবার পর্ষদের পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বুধবার এমন হুঁশিয়ারি দেন তিনি।

টেটের নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানি চলছিল বুধবার কলকাতা হাইকোর্টে। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুর মতো আচরণ করছে না। তাই আমি আমার আগের মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম নিয়োগে বাধা দেব না। কিন্তু এখন যদি দেখি পর্ষদ আইন না মেনে কাজ করছে তবে পরীক্ষা বন্ধ করে দেব।’

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কোথাও ওএমআর শিটে চাকরিপ্রার্থীদের একরকম নম্বর দেওয়া হয়েছে আবার তালিকায় অন্য নম্বর দেখা গিয়েছে। আবার কোথাও সমস্যা রয়েছে খাতায়। পর্ষদের আরও অভিযোগ ছিল, ২০১৪ ও ২০১৭ সালের টেটের পরীক্ষার্থীদের ফলপ্রকাশে নিয়ম মানা হয়নি।

প্রসঙ্গত চলতি নভেম্বর মাসের ৪ তারিখে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নিয়োগের বিরুদ্ধে নয়। বিচারপতি বলেছিলেন, ‘যদি কোনও অভিযোগ বা মামলা হয়, তার বিচার চলতে পারে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার পক্ষে আমি নই। যদি না এমন কোনও খুব গুরুতর অভিযোগ সামনে আসে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ কয়েকদিন আগের সেই মন্তব্যের এখনও এক সপ্তাহ কাটেনি। তার মধ্যে নিজের কথা ফিরিয়ে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা