বাড়িতে বসে আন্দোলনকে কটাক্ষ হাইকোর্টের

সামনে থেকে মঞ্চে লড়াই করছেন ১৩০ জন। আর ঘরে বসে ৫৩০ জন। এতেই ‘ঘরে বসা’ আন্দোলনকারীদের ভর্ৎসনা করেছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে বসে আন্দোলন হয় না। মোমবাতি নিয়ে মিছিল করে সোশ্যাল মিডিয়ায় একটা করে বার্তা দিয়েও আন্দোলন হয় না। এমনটাই বললেন বিচারপতি (JUSTICE) অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তুলে ধরলেন তাঁদের কথা, যারা ৫০২ দিন ধরে আন্দোলন করছেন। আর তাঁদের কথা তুলে ধরেই কটাক্ষ করলেন তাঁদের, যারা একই অভিযোগ জানিয়েছেন কিন্তু ঘরে বসে আছেন।এদিন ছিল এসএসসি নবম- দশম  নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। 

যোগ্যতা থাকলেও চাকরি না পাওয়ার কারণে মেয়ো রোডে ৫০২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। তবে অনেকে আন্দোলনে থাকলেও উপস্থিত নেই অবস্থান মঞ্চে। সামনে লড়াই করছেন ১৩০ জন। আর ঘরে বসে ৫৩০ জন। এতেই ‘ঘরে বসা’ আন্দোলনকারীদের ভর্ৎসনা করেছেন বিচারপতি। বলেন, এভাবে আন্দোলন হয় না। আরও বলেন, ‘আমি বঞ্চিত অথচ আমি আন্দোলনে নেই। তাহলে তাঁদের আবেদনে কেন সাড়া দেবে আদালত?’ তারপরেই বলেন, মোমবাতি মিছিল করে আর সামাজিক মাধ্যমে একটা করে বার্তা দিয়ে আন্দোলন করা যায় না।

এদিন বিচারপতি এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিলেন, অবস্থান মঞ্চে কত জন বসেন?   ওই আন্দোলনকারী জানিয়েছিলেন, ১৩০ জন। তবে আন্দোলন আরও ৫৩০ জনের। তখনই বিচারপতি বিরক্তির সুর টেনে বলেন, বাকিরা কি বাড়িতে থেকে আন্দোলন করছেন? তারপরে বলেন, বাড়ি থেকে আন্দোলন করবেন কেও কেও। পরে এসে চাকরির দাবি জানাবে, তা হয় না। বুঝিয়ে দেন, চাকরির দাবিদারদের আদালতে আসতেই হবে। তিনি এও বলেন, এই মামলার জন্য তিনি বিচারপ্রক্রিয়ার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছেন। তাঁর জন্য সমালোচিত হয়েছেন। আরও সমালোচনা শুনতেও রাজি। তবে ভুক্তভোগীদের আদালতে আসতে হবে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং