একদিনে ২৬৭ বিডিও-ওসি বদল, মামলা গড়াল হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একের পর এক সচিব, আধিকারিক, ওসি ও বিডিও-র বদলি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের মোট ২৬৭ জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

এই মামলাটি দায়ের করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। আদালত মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে এবং মঙ্গলবারই এ বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কনডাক্ট কার্যকর হয়। তার পর থেকেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির সিদ্ধান্ত নিতে শুরু করে কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-সহ বিভিন্ন জেলার ডিএম ও এসপি-দেরও বদলি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার ওসি ও বিডিওদেরও সরিয়ে দেওয়া হয়।

এই বিপুল সংখ্যক আধিকারিক বদলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও গত শনিবার কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ভোটের আগে প্রশাসনিক রদবদল হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এত সংখ্যক আধিকারিককে একসঙ্গে বদলি করা খুব একটা দেখা যায় না বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এই পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০