গড়িয়াতে বেআইনি দখলদারদের হঠাতে শুরু অভিযান, আনা হয়েছে বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গড়িয়া মহাশ্মশানের পাশে দীর্ঘদিন ধরে বেআইনি দখলদাররা জায়গা দখল করে বসেছিল। সরকারি জায়গায় স্টল বানিয়ে ব্যবসা করছিল। বেআইনি দখলদারদের হটাতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলার বিজেপি সরকার। ইতিমধ্যেই বেআইনি দখলদারদের হটাতে অভিযানে নেমেছে কলকাতা পুরসভা। এবার গড়িয়া মহাশ্মশানের পাশে বেআইনি দখলদারদের হটিয়ে দিল কলকাতা পুরসভা(KMC)।বুলডোজার(Buldozar) নিয়ে এসে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হল।পুরসভার ওই জমিতে দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ঘর ভেঙে দেওয়া হয়।গড়িয়া শ্মশানের পাশে একটি বেআইনি শৌচালায় তৈরি হয়েছিল ।সেটিও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়িয়া মেইন রোডে গড়িয়া শ্মশান সংলগ্ন বড়াল এলাকায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়া হয় এদিন।গোটা শহর জুড়ে বেআইনি দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা।

নিউমার্কেট, ক্যানিং স্ট্রিট এলাকাতে ফুটপাত দখল করে থাকা দখলকারীদের হটানোর কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। শহরের পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে বেআইনি দখল হয়ে থাকা সরকারি জমি পুনরুদ্ধারের কাজ। আসানসোলেও বেআইনি দখলদারদের হটিয়ে সরকারি জমি উদ্ধার করতে নামানো হয়েছে বুলডোজার।অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খন্ড জলপাই এলাকায় ৩০ থেকে ৩৫ বছর শেষ দপ্তরের জমিতে দখল নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিল চারটি পরিবার।হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দফতরের বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই চারটি অবৈধ নির্মাণ ভাঙা হয়।

এতদিন বসবাস করা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটাবে তা বুঝে উঠতে পারছে না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন, কোনভাবে নোটিস না দিয়ে সোমবার বিকেলে নন্দীগ্রাম থানার আধিকারিক এসে মৌখিক ভাবে বলে যান। এরপর ২৪ ঘন্টা সময়ও দেওয়া হয়নি।তারপর মঙ্গলবার দুপুরে বুলডোজার নিয়ে এসে সব ভেঙে দেয়। গৃহহারা হতে হয় তাঁদের। সেচ দফতরের এক আধিকারিক বলেন, যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল এই পরিবারগুলি,ওই জায়গাটি সেচ দফতরের অধীনে ।ওনাদের বার বার নোটিশ দেওয়া সত্বেও স্থানান্তর না হওয়ায় হাইকোর্টের নির্দেশে অবশেষে মঙ্গলবার দুপুরে এই সরকারি জমিতে থাকা দখলদারদের বাড়িগুলো ভাঙা হয়। এই অভিযানে যাতে কোন রকম অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার