৪ বছরে বেতন ৫৬ লক্ষ, ৬ কোটির সম্পত্তি! ধৃত পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMDA) এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র (Assistant Engineer)। হিসেব বহির্ভুত আয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার তাঁকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (State Anti Corruption Branch)। ধৃতের নাম পার্থ চোঙদার (Partha Chowngdar)।

জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে তার আয়ে সম্পত্তির বেআইনি হিসেবের দেখা মিলেছে। তারপরেই তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। ৪ বছরের আয়ের ওপরেই হিসেবে গরমিল পাওয়া গিয়েছে। অভিযোগ, ৪ বছরের আয় থেকে ৫ কোটি টাকার সম্পত্তি হদিশ মিলেছে ইঞ্জিনিয়ারের (Engineer)। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। কোথা থেকে এই টাকা এল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে, এই বিপুল পরিমাণ সম্পত্তির পিছনে আর কেউ রয়েছে কিনা।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে (Assistant Engineer) গ্রেফতার করে বেআইনি হিসেবের সঙ্গে যুক্ত সকলকে ধরতে চাইছে। পার্থ চোঙদার (Partha Chowngdar) নামে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। তার হিসেব মেলাতেই গ্রেফতার করা হয়েছে। ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করা হয়েছে। একাধিক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে বলে অভিযোগ। এই বিপুল পরিমাণ টাকার হদিশ পেতে চাইছে রাজ্য দুর্নীতি দমন শাখা। কোনও প্রতারণার ঘটনা বা কোনও দুর্নীতি থেকে এই টাকা এসেছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়