উচ্চমাধ্যমিকের ফল Review বা Scrutiny’র পদ্ধতি জেনে নিন

আগামী ৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের Review বা Scrutiny করা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই রাজ্যে প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল(Higher Secondary Exam Result)। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। চলতি বছর পরীক্ষা দিয়েছিল মোট ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যেই অনেক পড়ুয়া রয়েছে যারা নিজের ফল নিয়ে খুশি নয়। হয়ত ঠিক যতটা ভালো ফলের আশা করেছিল, রেজাল্ট তেমন আশানুরূপ হয়নি। তারা কিন্তু অনায়াসেই উত্তরপত্র Review বা Scrutiny করাতে পারবে। কিন্তু কীভাবে তা করা হবে, এখানে রইল তারই হালহদিশ।

আরও পড়ুন নতুন সংসদ ভবনের উদ্বোধনেই NDA মহড়া, থাকছে প্রশ্নও

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গতকালই জানানো হয়েছে যে, অনলাইনেই পরীক্ষার খাতা Review বা Scrutiny করতে পারবে পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত Post Publication Scrutiny বা PPS কিংবা Post Public Review বা PPR করা যাবে। আর এই পুরো প্রক্রিয়াটিই এবার করা যাবে অনলাইনে। উচ্চমাধ্যমিকের পোর্টালে গিয়ে Review বা Scrutiny জন্য আবেদন করা যাবে। মার্কশিট হাতে পাওয়ার পরেই কোনও বিষয়ের খাতার Review বা Scrutiny’র জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে এবারের উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা স্কুল থেকে মার্কশিট হাতে পাবে। এবারের মার্কশিটে QR Code থাকছে। সেই Code Scan করলেই মিলবে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য। দেখা যাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেন্টারের নাম। উচ্চমাধ্যমিকের খাতার PPS’র জন্য খরচ পড়বে ১০০ টাকা প্রতি উত্তরপত্র। পাশাপাশি PPR’র জন্য খরচ পড়বে ১৫০ টাকা প্রতি উত্তরপত্র।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ