সন্দেশখালি নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালি নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দিয়েছে, তালিকা মেনেই শুনানি হবে এই জনস্বার্থ মামলাটির। এদিনই সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয়, তা দেখার পরামর্শ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।

এদিন সন্দেশখালি মামলার প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কী একজন সমাজকর্মী? তাহলে কেন এই মামলার দ্রুত শুনানি করতে হবে। হাইকোর্টের তালিকা মেনেই এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। তখন মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলার ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এর আগে গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালিতে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। এই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে। এরপর পর দফায় দফায় অশান্ত হয়ে ওঠে সন্দেশখালি। সন্দেশখালিকে শান্ত করতে আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম