ফের বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচকাণ্ডের পর ফের প্রকাশ্যে আসছে বেআইনি নির্মাণের ঘটনা। এবার বিধাননগর এলাকায় বেআইনি নির্মাণকে ঘিরে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার স্পষ্ট জানিয়ে দেন, আদালতের অনুমতি ছাড়া ওই নির্মাণ সংস্থা বিধাননগরে কোনও নির্মাণ করতে পারবে না। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বিধাননগর পুরসভা এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। এদিন বিচারপতি নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে ওই বেআইনি আবাসন খালি করে দিতে হবে। অবিলম্বে ওই আবাসনে জল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে। আগামী ১২ এপ্রিলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এক কোটি টাকা জমা দিতে হবে নির্মাণকারী সংস্থার দুই কর্তাকে। পরবর্তী আদালতের নির্দেশ না আসা পর্যন্ত নির্মাণ সংস্থা কোনও সম্পত্তি হস্তান্তর করতে পারবে না।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহাকে। গত ডিসেম্বরে কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি রীতিমতো অসন্তোষ প্রকাশ করে জানান, জলাজমি ভরাট করে নির্মাণকাজ হচ্ছে আর যাদের এই নির্মাণকাজ বন্ধ করার দায়িত্ব তাঁরা চোখ বুজে রয়েছেন। বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ২ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি। এবার বিধাননগরে বেআইনি নির্মাণ নিয়ে সরব হল আদালত।

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ