স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করা হয়েছে। আজ বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে কলকাতা পুলিশের তরফে এখনও পর্যন্ত এই পাঁচজনের বাংলাদেশি নাগরিকত্বের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এছাড়া ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানেরও পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এখনও নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেনি প্রশাসন।

বাংলাদেশের সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, মৃত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার বাসিন্দা। তাঁরা হলেন দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, তাঁদের তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত এবং মহম্মদ আকরাম আলি। ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন মৃতদের তালিকায়। জানা গিয়েছে, দেবাশিস দত্ত বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী শিম্মিন এবং তিন বছরের ছেলে শর্ণশিষ। সেখান থেকে মঙ্গলবারই কলকাতায় আসেন তাঁরা। এরপর ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ওঠেন। কিন্তু সেই রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার শিক্ষামন্ত্রী

তবে ঘটনাস্থলে থাকা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদও সংবাদমাধ্যমের সামনে পাঁচজনের পরিচয় নিয়ে বিস্তারিত কোনও নিশ্চয়তা দেননি। উল্লেখ্য, মঙ্গলবার রাতে নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমবন্ধ হয়ে ওই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। 

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা