স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  স্বামী তথা আইনজীবী তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন প্রাক্তন বিদেশ ও  শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এই প্যারোল মঞ্জুর করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ অগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে  রয়েছেন দীপু মনি। তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।   বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মেয়ে তানি দীপাবলি মায়ের প্যারোলে মুক্তির জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জানান। যদিও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করা হয়। 

আরও পড়ুন: নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তির পর দীপু মনি মুন্সীগঞ্জ থেকে ঢাকায় যাবেন। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নেবেন। আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার (১৮ অগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।  উল্লেখ্য, ছাত্র আন্দোলনের  সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টিরও বেশি মামলা রয়েছে।  গ্রেফতারের পর থেকে তিনি জেলবন্দি ছিলেন। এবার স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে কারাগারের বাইরে আসার অনুমতি পেলেন  প্রাক্তন এই মন্ত্রী।  

 

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান