কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে। এই সংক্রান্ত দুটি সংশোধনী বিল আজ বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করবে রাজ্য সরকার। বিল দু’টি পাশ হলে পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া আরও এগোবে। বিল নিয়ে শাসক ও বিরোধী দলের বিধায়কেরা আলোচনায় অংশ নেবেন। সেই অধিবেশনে যোগ দিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

প্রস্তাব অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বেড়ে ২০৯ হবে। হাওড়া পুরসভার ওয়ার্ড ৫০ থেকে বেড়ে হবে ৬৮। পুরভোটের আগে এই পুনর্বিন্যাসকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ার প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। নতুন তালিকা নিয়ে আপত্তি বা পরামর্শ থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো যাবে। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেই আপত্তি বা প্রস্তাব পুর কমিশনারের কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন: আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

বিল পাশ হওয়ার পর পুনর্বিন্যাসের পরবর্তী ধাপ শুরু হবে। তবে এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক বিতর্কও বাড়তে পারে। পুরভোটের প্রস্তুতিতে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে