বেআইনি নির্মাণ আটকাতে ফি মুকুব , বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরে একের পর এক বাড়ি হেলে পড়ছে । আর তাতে প্রশ্নের মুখে পড়ছে কলকাতা পুরসভা। এই আবহে এবার বেআইনি নির্মাণ ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল পুরসভা। এবার থেকে কলকাতায় উদ্বাস্তু কলোনি এবং ঠিকা জমিতে বাড়ি  বানাতে গেলে লাগবে না কোন বিল্ডিং ফি বাবদ মোটা টাকা  । কারণ, হিসাবে পুরসভার যুক্তি বিল্ডিং ফির জন্য বেআইনি  নির্মাণ করেন অসাধু প্রোমোটাররা। তাই বেআইনি নির্মাণ আটকাতে  এই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা ।

 এই প্রসঙ্গে দেবব্রত মজুমদার জানিয়েছেন, ‘কলোনি এবং উদ্বাস্তু এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এরজন্য তৈরি হবে নির্দিষ্ট আইন । কলকাতা পুর আইন সংশোধন করতে গেলে বিধানসভায় নতুন বিল আনতে হয়। আর সেখানে দরকার রাজ্যপালের সইয়ের। তাই   এই পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠান হবে ।‘

পুরকর্তারা দাবি , কলকাতা শহরের যে সব জায়গায় কলোনি এবং ঠিকা জমি রয়েছে সেখানে মেলে না বাড়ি তৈরির জন্য অনুমতি । সেইজন্য সেখানে  বাড়ে বেআইনি নির্মাণ। তাই সেইকারণেই  নেওয়া হয়েছে ফি মুকুবের সিদ্ধান্ত । অন্যদিকে বেআইনি নির্মাণ ঠেকাতে কলকাতা পুরসভায় তৈরি হয়েছে  উচ্চ পর্যায় কমিটি । সেখানে রয়েছেন   সাফাই বিভাগের মেয়র পারিষদ  দেবব্রত মজুমদার, বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, আইন বিভাগের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এবং সোশ্যাল বিভাগের মেয়র মিতালি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা ।

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট