আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীপুজোর দিনই সদ্যোজাত কন্যা সন্তানকে খুন করল মা

নিজস্ব প্রতিনিধি: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নিজের কন্যা সন্তানকেই খুন মার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্যা সন্তান জন্মানোর এক দিনের মধ্যেই হাসপাতালের বেডে বালিশচাপা দিয়ে নিজেই খুন করেছেন দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা লাভলি সিংহ। বুধবার তাঁর বিরুদ্ধে একবালপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশুকন্যা জন্ম দেন দক্ষিণ বন্দরের ২১ বছরের লাভলি। কন্যা সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সকলেই খুশি হন। কিন্তু মেয়ে হওয়ার পর থেকেই তা নিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বুধবার সকালে লাভলির স্বামী অজয় সিংহ চা আনতে হাসপাতালের বাইরে যান। ফিরে আসতেই অজয় সিং দেখতে পান, হাসপাতালের কেবিনে আয়া এবং নার্সরা জোট পাকিয়েছেন। তাঁদের কাছ থেকেই জানতে পারেন যে তাঁর শিশুকন্যার নিথর দেহ পড়েছিল। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে অজয়ের।

ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, মঙ্গলবার রাতেই শিশুটিকে পরীক্ষা করা হয়। সুস্থ ও সবল ছিল কন্যা সন্তানটি। কিন্তু বুধবার সকালে বিছানায় নিথর দেহ পড়ে থাকায় চিকিৎসকেরা পুলিশকে ঘটনা জানায়। জানা গিয়েছে, লাভলির স্বামী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরেই।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ