কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা সিভিক ভলান্টিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মহিলা সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কলকাতা পুলিশ মহলে। শুরু হয়েছে তদন্ত। লালবাজার(Lalbazar) সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা সিভিক ভলান্টিয়ার রবিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে তিনি কর্ম ক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন থানার ওসির বিরুদ্ধে। ঘটনাটি ফেব্রুয়ারি মাসের শেষে হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এই অভিযোগ পাওয়ার পরেই ওই থানার ওসিকে অন্যত্র বদলি করা হয়েছে। একই সঙ্গে সেই থানায় ওসির দায়িত্বে অপর একজন ইন্সপেক্টরকে নিয়ে আসা হয়েছে।

তবে অভিযোগ পাওয়ার পরেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সেই ইন্সপেক্টর এর বিরুদ্ধে কোন এফআইআর করা হয়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে। যদিও জানা গিয়েছে প্রাথমিক অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব ও কলকাতা পুলিশের থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মহিলা সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কলকাতা পুলিশ মহলে। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর সুপ্রতিম সরকার শহরের রাস্তাঘাটে পুলিশের বাড়তি তৎপরতা যাতে নজরে পরে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। রাতের শহরে চাকুরীজীবী মহিলাদের নিরাপত্তা দিতে শনিবার তিনি শহরের পাঁচটি পয়েন্টে পিঙ্ক বুথের(Pink Booth) উদ্বোধন করেছেন। ওই বুথগুলিতে মহিলা পুলিশের আধিকারিকরা থাকবেন।

পথ চলতি কোন মহিলার সঙ্গে কোনো রকম অভব্য আচরণ হলে তাঁরা সেই অভিযোগ শুনবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে সেই পরিস্থিতিতে কলকাতা পুলিশের এক ইনেসপেক্টরের বিরুদ্ধে মহিলা সিভিক ভলান্টিয়ার যেভাবে যৌন হেনস্থার অভিযোগ এনেছে তাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লালবাজারের নির্দেশে এই অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি গুরুত্ব সহকারে তদন্ত পর্ব চলছে বলে জানা গিয়েছে। ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে(Civic Volenteer) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারের তরফে।

১১ জুলাইয়ের পরে কেন্দ্রে মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাত্তাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের