সাহায্যের নামে রমরমিয়ে চলছিল প্রতারণা, ভাড়া বাড়িতে হানা দিয়ে কী পেল পুলিশ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্র। মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করে বিপুল টাকা হাতানোর অভিযোগ শহর কলকাতায়। মাইক্রোসফট ও নর্টনের মতও সংস্থার পরিচয় দিয়ে সাহায্য করার অছিলায় প্রতারণা করার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, পর্ণশ্রী থানার ডায়মন্ড হারবার রোডে একটি ফ্ল‍্যাট ভাড়া নিয়ে চলছিল ভুয়ো কল সেন্টার৷ গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছে প্রতারণা চক্র। মার্কিন নাগরিকদের নিশানা করত প্রতারকরা। সেই খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ। বেআইনি কল সেন্টারে হানা দিতেই চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের৷ মাইক্রোসফট ও নর্টন সংস্থার পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত তারা৷ তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিত তারা।

জানা গিয়েছে, টেকনোলজিতে সাহায্য করার নাম করে মার্কিন নাগরিকদের কম্পিউটার ও ল‍্যাপটপের অ‍্যাক্সেস নিত প্রতারকরা। তারপরেই সমস্ত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক সাফ করত প্রতারকরা। ৬ জনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই ভুয়ো কল সেন্টার থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা, ৫টি ল‍্যাপটপ, ৯টি মোবাইল-সহ একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা জানতে তদন্ত করছে পুলিশ৷

শহর কলকাতায় মাঝেমধ্যে হানা দিয়ে ভুয়ো কলসেন্টারের হদিশ পায় পুলিশ। গোপন সূত্রে এই সকল কলসেন্টারগুলোর খবর নিতে থাকে পুলিশ। তারপরেই আচমকা হানা দেয়। পর্ণশ্রী এলাকায় গোপনে খবর পেয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন ৪৬-র ক্যাশ প্যাটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা