বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, ভাঙলো হাঁড়, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, ভাঙলো হাঁড়, ভর্তি হাসপাতালে। বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় আহত হন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট(Surgent)। বিদ্যাসাগর ট্রাফিমলের সামনে দুর্ঘটনাটি ঘটে। পেছন থেকে দ্রুত গতিতে আসা বেসরকারি একটি গাড়ি ধাক্কা মারে তাকে। ছিটকে পড়েন তিনি। ভেঙেছে হাড়, ভর্তি ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। চোট লেগেছে বাম দিকের কাঁধে, পিঠ, হাঁটু এবং পা-এর পাতায়।

ঘাতক গাড়িটিকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ট্রাফিক সার্জেন্ট করেয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার কাজ চলছে। অন্যদিকে, এর আগে একাধিকবার ঘুড়ির সুতো বা মাঞ্জাতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে মা ফ্লাইওভারে(Maa Fly Over)। ফ্লাইওভারের একটা বড় অংশে শেষে বাধ্য হয়ে বিশেষ রেলিংও লাগানো হয়। কিন্তু তা সত্ত্বেও আবারও মা ফ্লাইওভারের উপরে ঘুড়ির সুতো জড়িয়ে পড়ে গিয়ে বিপত্তি। মা ফ্লাইওভারের চার নম্বর ব্রিজে পার্ক সার্কাস (Parkcircus)গামী ফ্ল্যাঙ্ক এই দুর্ঘটনা ঘটে।

এক মোটরসাইকেল চালক মোমিনপুর(Momimpur) যাচ্ছিলেন। গুলাম কাদির নামের ওই ব্যক্তি সুতোর টানে চলন্ত মোটরসাইকেল(Motorcycle) থেকে পরে যান। হঠাৎই ঘুড়ির সুতো এসে পেঁচিয়ে যায় তার গলায়। সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে পড়েন তিনি। যদিও গলায় রুমাল বাধা ছিল এবং মাথায় হেলমেট পড়া ছিল বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার ফ্লাইওভারে সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের ট্রাফিক দফতরের পুলিশ আধিকারিকরা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ