কলকাতা পুলিশ এবার স্মার্ট পুলিশ, ফরাসি ভাষা শিখছেন আধিকারিকরা

এই ভাষা শেখাচ্ছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র অলিয়ঁস ফ্রঁসেজ দ্যু কলকাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরী মানেই আনন্দের শহর। এই শহর ভালোবাসার- আতিথেয়তার। কল্লোলিনী কলকাতা শীতের মরশুমে হয়ে ওঠে আরও উৎসব মুখর। সেই জন্যই ফরাসি ক্লাস করবেন আধিকারিকরা। ক্লাস শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে। ব্যাপারটা কী?

এর আগে ব্রিটিশ কাউন্সিলে স্পোকেন ইংলিশ ক্লাস করেছিলেন পুলিশ আধিকারিকরা। এবার পাঠ নিচ্ছেন ফরাসি ভাষার। আর এই ভাষা (FRENCH) শেখাচ্ছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র অলিয়ঁস ফ্রঁসেজ দ্যু কলকাতা। কলকাতায় বছরভর বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকে। শীতে পর্যটকদের সংখ্যা বাড়ে আরও। তাঁরা তো এখানের কিছুই জানেন না। তবে ঘুরে দেখতে চান সবকিছু। কিন্তু বেড়াজাল থাকে ভাষার। তাই খেতে হয় হোঁচট। তবে আন্তরিকতা তো কোনও সীমানাকেই তোয়াক্কা করে না। তাই আতিথেয়তায় বিন্দুমাত্র ত্রুটি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। তাঁদের লক্ষ্য ‘স্মার্ট পুলিশ’ হওয়া।

কলকাতা পুলিশ সুত্রে খবর, অলিয়ঁস ফ্রঁসেজ দ্যু কলকাতা এবং কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। উপস্থিত ছিলেন ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রের ডিরেক্টর নিকোলো ফ্যাসিনো এবং কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, যুগ্ম কমিশনার- আধুনিকীকরণ শঙ্খশুভ্র চক্রবর্তী প্রমুখ। এই সারভাইভাল কোর্স করতে ইচ্ছুক আধিকারিকদের দিতে হবে পঞ্চাশ শতাংশ টাকা। বাকিটা দেবে কমিউনিটি পুলিশিং উইং। 

পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, তাঁদের অনেকেই বাংলা, ইংরেজি, হিন্দি, ওড়িয়া সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা- উপভাষাতে সড়গড়। তবে অনেক পর্যটক স্বচ্ছন্দ ফরাসি এবং জার্মান ভাষাতে। তাই স্পোকেন ইংলিশের পরে এবারে আপাতত ফরাসি ক্লাস। পরে আবার ভাবা যাবে জার্মান নিয়েও।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র