এই মুহূর্তে




এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে রবিবার চলবে কল্যাণী, কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন।এখন চলবে পরীক্ষামূলক ভাবে বলে জানাল রেল। বনগাঁ এসি ট্রেন বেশি পপুলারিটি পেয়েছে। জানাল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ৮০-৯০% ভিড় হচ্ছে ।তবে শীতে যাত্রী সংখ্যা কমবে মনে করছে রেল।রবিবার Sealda স্টেশনে স্টেশন ফিক্সড করার পর এখন বনগাঁ সেকশন এবং মেন লাইন সেকশনে স্টেশন পার্মানেন্ট করে দেওয়া হয়। আগামী দুই-তিন দিনের মধ্যে পার্মানেন্ট ভাবে স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াবে।

যেমন শিয়ালদা স্টেশনে পাঁচ থেকে দশ পর্যন্ত বনগাঁর সেকশনের ট্রেন ছাড়ে। আর এক থেকে পাঁচ পর্যন্ত মেন লাইনের ট্রেন ছাড়ে। সেই রকমই ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মটি মেন লাইনের ট্রেনের জন্য ডেডিকেটেড করা হয়েছে। দমদম ক্যান্টনমেন্টের বনগাঁ লোকালের(Banga Local) জন্য দুই এবং তিন নম্বর প্লাটফর্মকে ব্যবহার করা হবে। দমদম জংশনে ২ এবং ৩ নম্বর প্লাটফর্মে আপ লাইন এর ট্রেন চলাচল করানো হবে ।হাসনাবাদ বারাসত লোকালের সংখ্যা বাড়বে ।বিবিডি বাগ থেকে ব্যারাকপুর স্টেশনে এর ট্রেন এর গতিপথ বাড়িয়ে কল্যাণী পর্যন্ত করানো হবে ।

শিয়ালদা স্টেশনে বিস্ফোরণ ও আপৎকালীন পরিস্থিতি সামাল দেবার জন্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করছে পূর্ব রেল।যাত্রীদের কাছেও আবেদন রেলের যে কোন রকম অপরিকর পরিস্থিতির নজরে পড়লে বা কোন ব্যক্তিকে অনৈতিক আচরণ করতে দেখলে তা সরাসরি রেলওয়ে পুলিশকে কিংবা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশকে জানানোর অনুরোধ রইল। রেলের 139 tol free নম্বরে ফোন করে জানানো যাবে তথ্য। শিয়ালদা স্টেশনের বাইরে কোনো গাড়িকে বেশিক্ষণ দাঁড় করাতে দেবে না পুলিশ। নির্দিষ্ট জায়গাতেই করতে হবে গাড়ি পার্কিং। মঙ্গলবার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ