চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুকুলকে গ্রেফতার করুক সিবিআই-ইডি! আক্রমণ কুণালের

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায় বিজেপির বিধায়ক, রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারীদের অভিযোগ খারিজ করে এই রায় দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়ক মুকুল রায়কে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করে কুণাল জানিয়েছেন, ‘এখনই সারদাকাণ্ড এবং নারদ তদন্তের স্বার্থে সিবিআই ও ইডি-এর উচিত মুকুল রায়কে গ্রেফতার করা। তিনি একজন প্রভাশালী চক্রান্তকারী। নিজেকে রক্ষার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করেন। মুকুল রায়কে ছেড়ে দেওয়া উচিত নয়।’

যদিও আচমকাই কেন এই টুইট? উত্তরে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘আচমকা নয়। আমার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গিয়েছে। যার ভিত্তিতে আদালতের চক্কর কাটছি। গত দু’দিন ধরেও আদালতের চক্কর কাটছি। সিবিআই-ইডি’র গোয়েন্দাদের বোঝা উচিত আমি নির্দোশ আসল দোষী মুকুল রায়। তাঁকে গ্রেফতার করা উচিত। তাই এই বিষয়ে টুইট করেছি আমি।’ শুক্রবার রাজ্য বিধানসভায় মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইন মামলায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’

রাজনৈতিক মহলের জল্পনা, মুকুল রায় বিজেপিতেই আছেন এই রায়ের পরেই কী কুণাল ঘোষ টুইটে আক্রমণ শানিয়েছেন? যার উত্তর সময় বলবে।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ