বিসর্জনে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার,পাতিপুকুরে গৃহবধূকে কটুক্তি,ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি লেকটাউন: লেকটাউন থানা এলাকায় বিসর্জনকে কেন্দ্র করে বাজি ফাটানো নিয়ে বচসা জেরে দু’পক্ষে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত হলে আক্রান্ত হন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার(Laketown P.S.) পুলিশ।রবিবার গভীর রাত একটা নাগাদ কালীপূজার বিসর্জন চলছিল দক্ষিণ দাড়ির দেবী ঘাটে ।সেই সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেই সময় মোতায়ন ছিল পুলিশ।পরিস্থিতি সামলাতে উভয় পক্ষকে ঠেকাতে গিয়ে আক্রান্ত হন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মারধর ও সরকারি কর্মীকে কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

সোমবার ধৃত তিন অভিযুক্তকে বিধাননগর আদালতে(Bidhannagar Court) পেশ করা হয়। অন্যদিকে,লেকটাউনে গৃহবধূকে অশালীন মন্তব্য কড়ায় স্বামী আপত্তি জানিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী স্বামী মাইকেল মধুসূদন দত্ত। অভিযোগ দায়ের লেকটাউন থানায়।পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পাতিপুকুর(Patipukur) জে এম সরকার ষ্ট্রীট বাসিন্দা মাইকেল মধুসূদন দত্ত ও তার স্ত্রী শুভশ্রী স্পোর্টিং ক্লাবের প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পর্ব মিটিয়ে বাড়ি ফেরার সময় মহিলাকে তার চেহারা সম্পর্কিত অবমাননাকর মন্তব্য করে তিন অভিযুক্ত ।তারই প্রতিবাদ জানাতে গেলে স্বামী আক্রান্ত হয়।তিন অভিযুক্ত স্বামীকে মারধর করে ।

সেই ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লেকটাউন থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন। এরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনা জগদ্দল এর বাসিন্দা। তিন অভিযুক্তকে সোমবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে মহিলাকে কুরুচিকর মন্তব্য করা, শ্লীলতাহানি ,মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়