BREAKING: প্রয়াত সুর সম্রাজ্ঞী নির্মলা মিশ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরের জগতে একের পর এক নক্ষত্রপতন। চলতি বছরের শুরু থেকেই দেশের মিউজিক ইন্ডাস্ট্রির একের পর এক তারকার পতন হচ্ছে। এবার অন্ধকার নেমে এলো বাংলার সঙ্গীতজগতে। প্রয়াত হলেন কিংবদন্তী সুর সম্রাজ্ঞী নির্মলা মিশ্র। সূত্রের খবর, বাড়িতেই হৃদরোগ আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নির্মলা মিশ্র।

রাত ১২টা নাগাদ চেতলার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সূত্রের খবর, রাতেই তাঁর দেহ সার্দান অ্যাভিনিউর এক নার্সিংহোমে রাখা হবে। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ প্রথমে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। তবে এক বেসরকারি প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতশিল্পী অনেকদিন ধরেই বয়সকালীন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

তাঁর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এমনকি শারীরিক নানা জটিলতা নিয়ে গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নির্মলাদেবী। কিন্তু শেষ সময়ে আর হাসপাতালে যেতে চাইছিলেন না তিনি। শনিবার রাতে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়, এরপরই নিজস্ব বাসভবনেই মৃত্যু হয় গায়িকার। যার স্মৃতিতে বুঁদ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। আজ সবাইক নিঃস্ব করে না ফেরার দেশে চিরকালের মত পাড়ি দিলেন কিংবদন্তী। যার কন্ঠের একাধিক গান আমাদের কিনে সারাজীবন রয়ে যাবে। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই গোটা টলিউডের পাশাপাশি শোকাহত গোটা বাংলা।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২