সব্যসাচীর বাড়ির লক্ষ্মীপুজোয় অঞ্জনা! ফুলবদলের ইঙ্গিত

চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী। এদিকে অঞ্জনা বসুর সঙ্গেও বিজেপির সম্পর্ক বেশ পুরনো

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে জাঁকিয়ে লক্ষ্মীপুজো করেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ২০১৯-এর দেবীপক্ষে তৃণমূল ছেড়েছিলেন। তখনই তাঁর বাড়িতে ধনদেবীর আরাধনায় হাজির হতেন বিজেপির তাবড় তাবড় নেতারা। হাজির হতেন টলিউডের বিজেপি পন্থী তারকারা নেতা-নেত্রীরাও। কিন্তু ২০২১-ফের ফুল বদলেছেন সব্যসাচী দত্ত। কিন্তু রীতি মেনেই ধনদেবীর আরাধনা করছেন তিনি। আর আজ অর্থাৎ বুধবার তাঁর বাড়িতে একমাত্র বিজেপির তরফে হাজির হয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু। এতেই জল্পনা শুরু কলকাতার রাজনীতিতে।

বিজেপির সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িয়ে রয়েছেন অঞ্জনা বসু। ভোটের সময় দলবদলানো কিংবা পরিযায়ী তারকাদের মত বিজেপিতে যোগ দেননি তিনি। মন দিয়ে করেছেন দল, তারপরেও আচমকাই তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়ির লক্ষ্মীপুজোতে অঞ্জনা বসু হাজির? প্রশ্ন ঘুরতে থাকে রাজনৈতিক মহলে। তবে কী সব্যসাচীর হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে? যদিও সমস্ত জল্পনার অবসান ঘটান অভিনেত্রী অঞ্জনা বসু। তিনি জানিয়েছেন, ‘সব্যসাচী দত্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। উনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তার সঙ্গে পুজোয় উপস্থিত হওয়ার কোনও সম্পর্ক নেই। আমি বরাবরই ওনার পুজোয় শামিল হই। সেভাবেই এবারও এসেছি। কে কী কানাঘুষো করবেন, সেটা তাঁদের বিষয়। তবে এই পুজোয় আসার সঙ্গে তৃণমূলে যোগের কোনও সম্পর্ক নেই।’

চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী। এদিকে অঞ্জনা বসুর সঙ্গেও বিজেপির সম্পর্ক বেশ পুরনো। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। তবে জয়ের মুকুট মাথায় ওঠেনি। তারপর থেকেই রাজনীতিতে বিশেষ সক্রিয় নন অঞ্জনা।

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর