অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে একাধিক বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অসমে বাংলায় কথা বলার জন্য হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে অসম সরকারকে নিশানা করেছেন তিনি।

তিনি লিখেছেন, দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা। অসমেও বহু মানুষ রয়েছে, যাঁরা এই ভাষায় কথা বলেন। সকল ভাষা ও ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা উচিৎ। যাঁরা নিজের মাতৃভাষাকে বজায় রেখে এই সহাবস্থান করছেন, সেই নাগরিকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত বৈষম্যমবলক ও অসাংবিধানিক। অসমের বিজেপির এই বিভেদমূলক কর্মকাণ্ড সমস্ত সীমা অতিক্রম করেছে। অসমের মানুষ তাঁদের বিরুদ্ধে লড়াই করবে। তিনি সকল নির্ভীক নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যাঁরা নিজেদের ভাষা, পরিচয় মর্যাদা রক্ষার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে তাঁদের পাশে থাকবেন। তাঁর অভিযোগ, অসমে বিজেপির বিভাজনের রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।

বাংলা থেকে বহু শ্রমিকরা কাজ করতে যান ভিন রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে। বাংলায় কথা বলার অভিযোগে তাঁদের আটক করে হেনস্তা করা হচ্ছে। কোথাও কোথাও তাঁদের আটক করে পুশব্যাকের মাধ্য়মে বাংলেদেশে পাঠানো হচ্ছে। ভিন রাজ্যে গেলে হেনস্তা হতে হচ্ছে। বাঙালির স্বার্থরক্ষায় সিএএ জরুরি এমনই কথা বলেছিলেন হেমন্ত বিশ্বশর্মা। তাঁকেই এইভাবে জবাব দিলেন মুখ্য়মন্ত্রী।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক