একবালপুর – খিদিরপুর এলাকায় বাম আমলে বেআইনি নির্মাণ হয়েছে : মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: একবালপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুজনের ।সেই পরিবারের লোকের সাথে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুটি পরিবারকে আড়াই লক্ষ টাকা করে অনুদান দিলেন তিনি। খিদিরপুর একবালপুর এলাকায় বেআইনি বিদ্যুতের হুকিং হওয়ার দরুণ প্রায় সেই দুর্ঘটনা ঘটে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যারা বেআইনি বাড়ি তৈরি করছে তাদের ভাবা উচিত বাড়িটি ভেঙে পড়লে তাদের বাড়ির লোক আগে আহত হবে।

তবে এই ধরনের ঘটনা রোধে  বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানান । তিনি বলেন, ওই বৈঠকে সিইএসসি- র প্রতিনিধির পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পৌরসভার মেয়র উপস্থিত থাকবেন । ওই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একবালপুর এবং খিদিরপুর অঞ্চলে যে সকল বেআইনি নির্মাণ হয়েছে সেগুলি তাদের সময়কালে হয়নি বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এগুলি সব ২০১১ সালের আগে হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এগুলি সব সিপিএমের আমলে তৈরি হয়েছে। বেআইনি কাজ করে এখন ভেজা বিড়াল হয়ে রয়েছেন।

যদি সব খতিয়ে দেখা হয়, তদন্ত হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে। বাম আমলে বন্দর এলাকায় এমন ভাবে নির্মাণ হয়েছে যে দমকল যাওয়ার জায়গা নেই। সেই জন্য মোটরসাইকেলে ফায়ার ব্রিগেড ফোর্স তৈরি করতে হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। তিনি ঠিকা অ্যাক্ট পরিবর্তন হয়েছে বলে বলেন, এখন বস্তি এলাকায় যারা নতুন করে বাড়ি তৈরি করছেন তাদের সতর্ক থাকতে হবে। সঠিকভাবে যাতে নির্মাণটি হয় সেদিকে নজর রাখতে হবে। যাতে কোন অঘটন না ঘটে এবং দুর্ঘটনার স্বীকার কেউ না হন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর