রাষ্ট্রপতি পদে প্রার্থী, যশবন্তকে অভিনন্দন মমতার

বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিরোধী শিবিরের সম্মিলিত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো (AITC Chairperson) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রবীণ নেতাকে ‘বিচক্ষণ মানুষ’ হিসেবে আখ্যা দিয়ে দেশের গরিমা রক্ষা করবেন বলেও আশা ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী (Aitc Chairperson)। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (AITC General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আগামী ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের নেতাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল যোগ্য প্রার্থী খোঁজা। রাষ্ট্রপতি পদে প্রথমে যে তিনজনের নাম ভাবা হয়েছিল সেই শরদ পওয়ার, ফারুখ আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধিরা প্রার্থী হওয়ার দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত সোমবার বিকেলেই বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে অটলবিহারী বাজপেয়ী জমানার প্রাক্তন অর্থমন্ত্রী যশোবন্ত সিনহার নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে মঙ্গলবার দুপুরে দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বৈঠকে বসেন ১৮ বিরোধী দলের নেতারা। ওই বৈঠকেই মমতার প্রস্তাব মেনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নামে সিলমোহর দেওয়া হয়।

দলের প্রাক্তন সহ সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরেই টুইট করে যশবন্ত সিনহাকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার জন্য যশবন্ত সিনহাকে অভিনন্দন জানাই। তিনি একজন সম্মানীয় ও বিচক্ষণ মানুষ। বিশ্বাস করি তিনি মহান জাতীয় মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকবেন এবং নিশ্চিতভাবেই দেশের গরিমা রক্ষা করবেন।’

‘কান টানলেই মাথা আসবে’,টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু