Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার ডাকে কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক! কে কোন পদে? জল্পনা তুঙ্গে

রাজ্যের চার পুরনিগমের নির্বাচনের দিনই কালীঘাটে দলের সব পদ তুলে দিয়ে ২০ জনের জাতীয় কর্ম সমিতি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চার পুরনিগমের নির্বাচনের দিনই কালীঘাটে দলের সব পদ তুলে দিয়ে ২০ জনের জাতীয় কর্ম সমিতি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির বৈঠক রয়েছে শুক্রবার অর্থাৎ আজ বিকেল পাঁচটায়। যেখানে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি ১৯ জন কর্মসমিতির সদস্যদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০ জনের দীর্ঘ বৈঠক হবে। যাতে একগুচ্ছ নতুন নির্দেশ ও সংগঠনের বিস্তার নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। দলে ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে কী অবস্থান নেত্রীর তাও জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও গত ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে ভোট হল তার ভিত্তিতে দলের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা আজই করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

এছাড়াও নেত্রীর মাথায় চিন্তা রয়েছে জাতীয় স্তরের রাজনীতি নিয়ে। সেই বিষয়ে রাজ্যের বাইরে তৃণমূলের কর্মসূচী ও গতিপথ কী হবে কারা দায়িত্বে থাকবেন তা নিয়েও আলোচনা হতে পারে। ঘোষণা হতে পারে তিন পুরনিগমের মেয়রদের নামও। আজকের বৈঠক নিয়ে বিশ্লেষকরা মনে করছেন, তিন চারটি বিষয় আলোচনায় উঠে আসতে পারে। সামনে পুরনির্বাচন। তাকে সামনে রেখেই দলের অন্দরে কী সিদ্ধান্ত হবে, রণকৌশল নির্ধারণ, সঙ্গে নির্দল-কাঁটা! যা দল অন্দরে যথেষ্ট অস্বস্তি তৈরি করেছে, সেটাকে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় কর্মসমিতিতে নতুন কে কী পদ পাচ্ছেন, বিশেষত দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, সেদিকেও তাকিয়ে নেতৃত্ব। পদগুলিকে কীভাবে নেতাদের মধ্যে বন্টন করা হবে, কাকে কী দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে উৎসাহ তুঙ্গে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের