কালীঘাটে মমতার ডাকা জরুরি বৈঠকে অভিষেক! হাজির ববি-অরূপ

সরকারে থেকেও দলের মধ্যে অশান্তি অব্যাহত। নবীন বনাম প্রবীণ কিংবা প্রবীণদের মধ্যেই চলছে বিরোধ। কেউ মুখ খুলে করছেন বেফাঁস মন্তব্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারে থেকেও দলের মধ্যে অশান্তি অব্যাহত। নবীন বনাম প্রবীণ কিংবা প্রবীণদের মধ্যেই চলছে বিরোধ। কেউ মুখ খুলে করছেন বেফাঁস মন্তব্য। কারোর নিশানায় শীর্ষ নেতারা। এই বিষয়ে বেশ বিরক্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গত দু’দিন ধরেই প্রচার চলছে ‘এক ব্যক্তি এক পদ’-এর নীতিকে কার্যকর করতে। সোশ্যাল মিডিয়ায় যুব-তৃণমূল কংগ্রেসের নেতারা প্রচার করতে থাকেন ‘এক ব্যক্তি এক পদ’ কার্যকর করার জন্য। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয় ওই নীতিতে দলের নেত্রীর এই মুহূর্তে অনুমতি নেই। অপরদিকে দলের একাধিক নেতা আবার আইপ্যাক-এর পাশে দাঁড়িয়ে শীর্ষ নেতাদের আক্রমণ করতে থাকেন। এর মাঝেই বিরক্ত হয়ে যান দলনেত্রী।

তাই শনিবার পুরভোটের মাঝেই দলের সাত শীর্ষ নেতাকে কালীঘাটে নিজের বাসভবনে ডেকে পাঠান যার ভিত্তিতেই বৈঠকে যোগ দিয়েছেন সকল নেতারা। এদিনের বৈঠকে হাজির রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, পার্থ চট্ট্যোপাধ্যায় অরূপ বিশ্বাস। সূত্রের খবর, শুধুই দলের অন্দরে ক্ষোভ মেটানো নয়। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তাও এদিনের বৈঠকে স্থির হবে। এছাড়াও ১০৮ পুরসভার প্রার্থী তালিকা নিয়ে জেলা জুড়ে যা অসন্তোষ রয়েছে তাও নিয়ে আলোচনা হবে।

সঙ্গে বিভিন্ন জেলা সংগঠন ও শাখা সংগঠনে বর্ষীয়াণদের গুরুত্ব কেন দেওয়া হয়নি তাও প্রশ্ন করে সংগঠনে রদবদল ঘটাবেন তৃণমূল নেত্রী।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন