‘চোখ’-এর স্রষ্টা উ‍ৎপলেন্দুর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় চিরতরে চোখ বুজেছেন বহুল প্রশংসিত ‘চোখ’ ছবির পরিচালক উ‍ৎপলেন্দু চক্রবর্তী। বহু পুরস্কারে ভূষিত পরিচালকের অকাল প্রয়াণে সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। ‘চোখ’ স্রষ্টার অকাল প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সমাজ মাধ্যমে তিনি শোক বার্তায় লিখেছেন, ‘প্রয়াত পরিচালক উ‍ৎপলেন্দু চক্রবর্তীর প্রয়াণের সংবাদ জানতে পেরে শোকাহত। তাঁর নির্মিত চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত এবং বিশিষ্ট পুরস্কার লাভ করে । তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতে শূন্যতা সৃষ্টি করবে । প্রয়াত পরিচালকে পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

বাংলা চলচ্চিত্র জগতে ভিন্ন ধারার ছবির নির্মাতা হিসাবেই পরিচিত ছিলেন উ‍ৎপলেন্দু চক্রবর্তী। আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো একাধিক প্রশংসিত ও চর্চিত ছবি পরিচালনা করেছিলেন। ১৯৮২ সালে তাঁর পরিচালিত ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতেছিল। এছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল প্রয়াত পরিচালকের। তার পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। পাশাপাশি ভুগছিলেন প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যায়। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। উৎপলেন্দুর স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল। তাঁদের দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী চক্রবর্তী। দু’জনেই  টলিপাড়ার প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে দীর্ঘ দিন আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেন শতরূপা। উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ নেই।

প্রয়াত পরিচালকের দীর্ঘদিনের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিটে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে বসেই চা খেয়েছিলেন। তার পরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে NDA বৈঠকে আজও হাজির NCPI সাংসদেরা

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা