‘উদ্বাস্তুদের উচ্ছেদ নয়,’ বাঘাযতীনে বার্তা মমতার

গোয়া থেকেই ফিরে কলকাতা পুরভোটের প্রচারে তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার দক্ষিণে প্রচার করছেন দলের প্রার্থীদের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া থেকেই ফিরে কলকাতা পুরভোটের প্রচারে তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় প্রচার করছেন দলের প্রার্থীদের জন্য। এদিন বাঘাযতীনে প্রথম সভাতেই বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভামঞ্চ থেকেই জানিয়ে দিয়েছেন, ‘উদ্বাস্তুরা উচ্ছেদ হবে না। সবাই থাকবে বাংলায়, চিন্তার কোনও কারণ নেই।’ আর বাঘাযতীনের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর এই বার্তাই মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বাঘাযতীন ও যাদবপুর এলাকা বরাবরই সিপিএমের ঘাঁটি। সেখানেই গত লোকসভা নির্বাচনে ভালো ভোট পেয়েছিল বিজেপি। আসন্ন পুরসভা নির্বাচনে সেই জায়গা থেকেই উদ্বাস্তুদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের স্বাধীনতার আগে থেকেই তদকালীন পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশ থেকে এপার বাংলায় আসেন বহু মানুষ। কেউ অত্যাচারে আবার কেউ ইচ্ছাকরেই এপার বাংলায় চলে আসেন। সেই থেকেই মূলত যাদবপুর, বাঘাযতীন, গড়িয়ার কিছু অংশে ওপার বাংলার মানুষদের বসবাস রয়েছে। তাদের ভোটব্যঙ্কের বেশিরভাগটাই ছিল সিপিএমের দখলে। ২০১৯-এর পর থেকে সেই ভোটব্যাঙ্কে থাবা বসাতে থাকে বিজেপি। মূলত এনআরসি ও সিএএকে ইস্যু করে এই ভোটব্যাঙ্কের রাজনীতি চলে। কিন্তু ২০২১- সেই ভোটব্যাঙ্কে থাবা বসায় তৃণমূল। যাদবপুর বিধানসভায় ভোটে জিতে বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার। এবারে তিনি পুরপ্রার্থীও বটে। আর সেই অঞ্চলেই প্রচারে গিয়ে পুরভোটের মুখেই উদ্বাস্তুদের নিয়ে এই বিশেষ বার্তা দিয়ে নিজের দিকেই ভোটব্যাঙ্ক টানার চেষ্টা করেছেন তৃণমূল সুপ্রিমো।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন