রাজভবনে পদ্ম শিবিরের পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে আপত্তি জানাবেন মমতা

জগদীপ ধনকড়ের সময়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রভুদের তুষ্ট রাখতে পূর্বসূরি জগদীপ ধনকড়ের পথে হেঁটে আগামিকাল মঙ্গলবার রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বঙ্গ বিজেপি নেতাদের ওই অনুষ্ঠান আলো করে বসার কথা রয়েছে। রাজভবনের মতো সাংবিধানিক কার্যালয়কে পদ্ম শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তযবায়নে ব্যবহার করায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুইপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বিষয়ে নিজের আপত্তির কথা রাজ্যের সাংবিধানিক প্রধানকে জানিয়ে দেবেন। কিন্তু নিজের কুর্সি বাঁচাতে ‘বিজেপি ঘনিষ্ঠ’ রাজ্যের সাংবিধানিক প্রধান সেই আপত্তিকে খুব একটা পাত্তা দেবেন তেমন সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাঙালির আবেগকে সুড়সুড়ি দিতে গত কয়েক বছর ধরেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে কোমর কষে ঝাঁপিয়েছে বঙ্গের বিজেপি নেতৃত্ব। ঘটা করে পালন করছে দিনটি। বিজেপি নেতৃত্বের দাবি, ১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিক ভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গে সিলমোহর পড়ে। সে দিন শ্যামাপ্রসাদপন্থী ৫৪ জন বিধায়কের প্রবল দাবির কাছেই পশ্চিমবঙ্গ স্বীকৃতি পেয়েছিল। কট্টর মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত শ্যামাপ্রসাদের দাবি ছিল, ভারত ভাগ করলে বাংলাকে ভাগ করে বাংলার হিন্দুপ্রধান অঞ্চলগুলি নিয়ে ‘পশ্চিমবঙ্গ’ তৈরি করতে হবে। যা হবে হিন্দুপ্রধান ভারতের অংশ।

রাজ্যপাল থাকাকালীন প্রতি বছর রাজভবনে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন ‘বিজেপি বান্ধব’ জগদীপ ধনকড়। ওই অনুষ্ঠানে বেছে-বেছে বিজেপি নেতা আর মুসলিম বিদ্বেষী বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হতো। এবারে ‘রাজনৈতিক প্রভুদের’ খুশি রাখতে ধনকড়ের মতোই রাজভবনে জনগণের পয়সার আদ্যশ্রাদ্ধ করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছেন সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে।

দিঘা ,মন্দারমনিতে সমুদ্রে নামা বারণ,জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা