দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি : ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যের পাশাপাশি গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন,’ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রণাম জানাই আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীদের – তাঁদের দেশপ্রেম, নির্ভীক আত্মবলিদানই এই দিনটিকে সম্ভব করে তুলেছিল। আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন – এর এর মতো সোনার ছেলে-মেয়ের।

এই বাংলাই সেদিন বিদেশী শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি। আরো আমরা প্রণাম জানাই নতমস্তকে বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যিনি আমাদের দিয়েছিলেন ‘বর্ণপরিচয়’, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে যাঁর বিখ্যাত বাণী ছিল ‘যত মত তত পথ’, স্বামী বিবেকানন্দকে যিনি বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে তুলে ধরেছিলেন, বঙ্কিমচন্দ্রকে যাঁর ‘বন্দে মাতরম’ গানে (যা আজ জাতীয় গান) এই দেশ মুখরিত হয়েছে। আর প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি আমাদের শিখিয়েছেন ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’, যিনি শুনিয়েছেন ‘বাংলার মাটি, বাংলার জল’ যা আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে, যিনি লিখেছেন ‘জনগণমন অধিনায়ক’, যা আজ এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। আরো যত মনীষী আমাদের নবজাগরণের সময় থেকে বাংলা তথা ভারতকে নতুন করে গড়ে তুলেছিলেন, সকলকে প্রণাম।

আগামীদিনেও, এই পথিকৃৎদের দেখানো পথে প্রত্যেক দেশবাসীর সম্মান রক্ষা করার জন্য আমাদের লড়াই জারি থাকবে। যে সোনার দেশের স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত, এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন। জয় হিন্দ! বন্দেমাতরম্! জয় বাংলা!’

 

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই বছরের স্বাধীনতা দিবসের থিম নির্ধারিত হয়েছে “নয়া ভারত”। রাজধানীর সঙ্গে দেশের সকল রাজ্যগুলিতেও স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ