আবারও নজর কাড়ল মমতার বাংলা, এবার শহুরে আবাস প্রকল্পে

কেন্দ্রীয় আবাসন মন্ত্রক পরিচালিত শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার(PMAYU) প্রকল্পে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাজিমাত করল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা(Bengal)। আবারও বিরোধীদের মুখের ওপর সটান জবাবও ধেয়ে গেল। যারা এই বাংলার বুকে কোনও উন্নয়ন দেখতে পান না, তাঁদের জন্য আবারও হাতিয়ার হয়ে উঠল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের দেওয়া সাফল্যের সার্টিফিকেট। দুর্নীতির অভিযোগ তুলে গ্রামীণ বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার(PMGAY) টাকা আটকে দিয়েছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। কিন্তু তাঁরা পারছে না একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে দেশের একাধিক বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার ও রাজ্যগুলিকে পিছনে ফেলে বাংলার সাফল্যকে ধামাচাপা দিয়ে রাখতে। তাই তো আবারও সাফল্যের মুখ দেখল বাংলা। এবার এই রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে কেন্দ্রীয় আবাসন মন্ত্রক পরিচালিত শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার(PMAYU) প্রকল্পে। এই তথ্য জানিয়েছে খোদ কেন্দ্র সরকারই।   

আরও পড়ুন মমতার প্রকল্পেই আস্থা বাংলার মহিলাদের, মাথা ব্যাথা বিরোধীদের

কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে অর্থাৎ January থেকে May, এই সময়ে বাংলায় শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে ৮৪৪ কোটি টাকা খরচ করেছে রাজ্য। যার মধ্যে রাজ্যের পুর এলাকায় বাড়ি তৈরির জন্য কেন্দ্রের পাঠানো ৫০০ কোটির বেশি টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বা Direct Bank Transfer বা DBT জমা হয়েছে। জাতীয় পর্যায়ে যার সৌজন্যে বাংলা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই প্রকল্পে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। বাংলার চেয়ে বহুগণ বড় উত্তরপ্রদেশও এই প্রকল্পে বাংলার মতোই ৫০০ কোটি খরচ করতে পেরেছে। আর এই সাফল্যের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে কেন্দ্রের ভূমিকা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে বাংলার ভাগের টাকা আটকে রাখার জন্য। এই নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন Aadhar নিয়ে গুচ্ছের বদল আনল কেন্দ্র, উঠছে প্রশ্নও

ফিরহাদ জানিয়েছেন, ‘গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। ওঁনার দেখানো পথে হেঁটে স্বচ্ছতার সঙ্গে সকলের জন্য বাড়ি প্রকল্পে উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। এক্ষেত্রে দেশের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছি। কেন্দ্রীয়  সরকার স্রেফ সস্তা রাজনীতির জন্য গ্রামীণ এলাকায় এই প্রকল্পের টাকা প্রায় এক বছর বন্ধ করে রেখেছে। একাধিক কেন্দ্রীয় টিম এসেও দুর্নীতির অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি। আমার স্থির বিশ্বাস, গ্রামাঞ্চলেও স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে। মানুষের প্রাপ্য টাকা আটকে রেখে যে পাপ মোদি সরকার করছে, তার উপযুক্ত জবাব জনগণ দেবে। পঞ্চায়েত আর লোকসভা দুটি নির্বাচনের যোগ্য জবাব পাবে বিজেপি আর নরেন্দ্র মোদির সরকার।’

আরও পড়ুন ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’র জন্য ৭০ হাজার আবেদন

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য খরচ জোগাতে হয় কেন্দ্র, রাজ্য ও উপভোক্তাকে। ৫ লাখের বেশি জনসংখ্যার পুর এলাকায় এই বাড়ি তৈরির জন্য উপভোক্তাকে ৩৫ হাজার টাকা দিতে হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দেয় দেড় লক্ষ টাকা। ১ লাখ ৯৩ হাজার টাকা বাড়ি প্রতি দিতে হয় রাজ্য সরকারকে। গত মে’মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের পুর এলাকাগুলিতে মোট ৭৮ হাজার বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। যার মধ্যে ২১ হাজার বাড়ির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। 

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই