‘তোর এলাকার নামে আমি সুনাম করছি’, ববিকে বার্তা মমতার

নবান্নের সভাঘর থেকে ভার্চুয়ালি গার্ডেনরিচের একটি জলপ্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানই বার্তা দিলেন ফিরহাদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নের সভাঘর থেকে বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন ১২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত গার্ডেনরিচ জল পরিশোধনাগারে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আংশিক ভূগর্ভস্থ জলাধার এবং পাম্পিং স্টেশন। এরফলে গার্ডেনরিচ এলাকার ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন। সেই সঙ্গে উপকৃত হবেন দক্ষিণ কলকাতারও বিস্তীর্ন এলাকার মানুষ। একইসঙ্গে একবালপুরে বৃষ্টিতে জল দাঁড়ানোর যে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে সেই সমস্যারও সমাধান হবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আলিপুরের বডিগার্ড লাইন্সের জল জমার বিষয়টিও তুলে ধরে জানান, রাজ্য সরকার ৪০ কোটি টাকা খরচ করে সেই সমস্যারও সমাধান করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সজ অনান্যরা।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শহরে পানীয় জল সরবরাহের বৃদ্ধিকরণ প্রকল্পের আরও একটা ধাপ আজ থেকে চালু হয়ে গেল। এই প্রকল্পের জন্য গার্ডেনরিচে প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবে। বডিগার্ড লাইনেও দীর্ঘদিন ধরে কলকাতায় জলের সমস্যা ছিল। আমি যখন যাদবপুরের এমপি ছিলাম তখনও আমি দেখেছিলাম, এক কোমর জল। নৌকা চলত এবং চার-পাঁচদিন নয়, দশ-বারো দিন ধরে জল জমে থাকত। আজকে দীর্ঘদিন পরে, ৪০ কোটি টাকা খরচ করে সেটার সমাধান হয়েছে। এই প্রকল্পে ববি নিজে টাকাটা একটু বেশি নিয়েছে। আমার এলাকাকে ৪০ দিয়েছে আর নিজের এলাকা গার্ডেনরিচে ৮০ কোটি টাকা নিয়েছে।’ মুখ্যমন্ত্রীর কথা শুনে ফিরহাদ বলেন, ‘গার্ডেনরিচের জলটা সমগ্র দক্ষিণ কলকাতায় পৌঁছবে।’ সেই কথা শুনে ফের মুখ্যমন্ত্রী বলেন, ‘আচ্ছা সমগ্র সাউথ কলকাতায় যাবে। এটা শুনে তো তোর ভাল লাগার কথা। তোর এলাকার নামে আমি সুনাম করছি। মনে রাখতে হবে আমার একবালপুরে খুব জল জমে। তুমি গিয়ে কিন্তু আগেরবার কথা দিয়ে এসেছ। এবার যদি জল জমে, আমি কিন্তু তোমায় ধরব।’ সেই কথা শুনে আশ্বাস দিয়ে মেয়র জানান, ‘এবার আর জল জমবে না।’ যদিও ভবিষ্যতে যাতে মানুষের অসুবিধা না হয়, তা দেখারও পরামর্শ ফিরহাদকে দেন মুখ্যমন্ত্রী।

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য