দলের ৪২জন সাংসদের সঙ্গে বৈঠকেই নয়া নির্দেশিকা দেবেন মমতা

দিল্লিতে এদিন দুপুরে নতুন বঙ্গ ভবনে দলের ৪২জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেই বৈঠকের দিকে নজর থাকবে সকলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার দিল্লি(New Delhi) যাওয়ার কথা থাকলেও যাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন দুপুরের বিমানে দিল্লি যাবেন তিনি। কলকাতা থেকে দুপুর ১২.৪৫-এর বিমানে দিল্লি যাওয়ার কথা রয়েছে মমতার। দিল্লিতে পা রেখেই তাঁর বড় কর্মসূচী হতে চলেছে নতুন বঙ্গ ভবনে(Banga Bhawan) দলের ৪২জন সাংসদের সঙ্গে বৈঠক। কেননা সেই বৈঠকেই মমতা পথ বাতলে দেবেন কীভাবে সংসদে অন্দরেবাইরে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূলের লড়াই চালাতে হবে। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে জয়ী সাংসদরা কে কী করবেন সেটাও ঠিক করে দেবেন। তৃণমূল(TMC) সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে দলের সাংসদদের বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করতে পারেন যা তাঁদের মেনে চলতে হবে। একইসঙ্গে বাংলাকে বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে সুর চড়াবে, সেখানে নয়া সাংসদদের কী ভূমিকা পালন করতে হবে, তা এদিন বাতলে দেবেন মমতা।

তা কোন কোন নির্দেশিকা এদিন দলের সাংসদদের দিতে পারেন মমতা? এখন তৃণমূলের লোকসভায় ২৯ ও রাজ্যসভায় ১৩ জন, মোট ৪২ জন সাংসদ রয়েছেন। তাঁরা ইতিমধ্যেই সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছেন। এদিন তাঁদের মমতা জানাতে পারেন, ভোটে জিতলাম আর দায়িত্ব শেষ তা হবে না। সাংসদদের আগামী ৫ বছর নিজের সংসদীয় এলাকায় নিবিড় ভাবে কাজ করে যেতে হবে। নিজের সংসদীয় এলাকায় জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, প্রয়োজনে ব্লক সভাপতিদের সঙ্গে সংযোগ রেখে জনসংযোগ ও সংগঠনের কাজ করতে হবে। প্রত্যেক সাংসদকে আবশ্যিক ভাবেই সংসদীয় অধিবেশনে যোগ দিতে হবে। নিজের এলাকার মানুষের প্রশ্ন তুলতে হবে সংসদে। কেন্দ্র কীভাবে বঞ্চনা করেছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এলাকায় জানাতে হবে।

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লোকসভায় সাফল্য পেয়েছে দল। আর তাই কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হতে হবে সংসদে। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, দিয়েছে রাজ্য, সেই বিষয়টিতে প্রচারে জোর দিতে হবে। আবাসের টাকা দিতে কেন্দ্র অপারগ। রাজনৈতিক কারণে দিচ্ছে না। টাকা ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যে দেবে, তাও সংসদে ওঅনিজ নিজ সংসদীয় এলাকায় তুলে ধরতে হবে – এই নির্দেশও এদিন মমতা দিতে পারেন তাঁর দলের সাংসদদের। পাশাপাশি, আমি সাংসদ হয়ে গেছি। তাই আমি শুধু দিল্লি নিয়ে ব্যস্ত থাকব, তা হবে না। নিজের এলাকায় পূর্ণ সময় দিতেই হবে – এমন বার্তাও এদিন দিতে পারেন মমতা। জোর দেওয়া হবে যতটা সম্ভব মানুষের চাহিদা, প্রয়োজন বুঝে ইস্যু ভিত্তিক লড়াই চালানোর ওপর। তৃণমূল সূত্রে খবর, উত্তরবঙ্গের তৃণমূলের দুই সাংসদ জগদীশ বসুনিয়া ও প্রকাশ চিক বরাইককে মমতা এদিন বিশেষ দায়িত্ব দিতে পারেন। উত্তরের হারানো জমি ফেরত পেতে বেশি সময় দিতে হবে তাঁদের, এমনটাই নির্দেশ দিতে পারেন মমতা।  

বছর গড়ালেই শুরু হয়ে যাবে ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে চূড়ান্ত ব্যস্ততা। তাই নিজের এলাকার বিধায়কদের নিয়ে নিজ নিজ সংসদীয় এলাকায় দলের কাজে নজর দিতে হবে সাংসদদের। যদি সেই এলাকায় দলের কোনও বিধায়ক না থাকে তাহলে সংগঠনের নেতাদের নিয়ে ব্যস্ত থাকতে হবে কর্মসূচীতে। এমনটাও নির্দেশ দিতে পারেন মমতা। সেই সঙ্গে জানা গিয়েছে, সংসদে জাতীয় ক্ষেত্রে বাড়তি নজর দিতে বলা হতে পারে সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, সুস্মিতা দেব, কীর্তি আজাদদের। মমতা কদিন আগেই কলকাতায় জানিয়েছিলেন, এবার গিয়ে দিল্লির সাংবাদিকদের সঙ্গে মিলিত হতে চান। অনেক দিন আসা হয়নি। দেখাও হয়নি। শেষ পর্যন্ত খবর মুখ্যমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির কোনও বদল হয়নি। সব রকম প্রস্তুতি রয়েছে। তিনি আসছেনও। সম্ভবত এদিন বিকালেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন দলের সাংসদদের সঙ্গে বৈঠক শেষ করেই।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের