ধর্না কর্মসূচির পর আগামী মঙ্গলবার দিল্লিতে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধর্না কর্মসূচির পর আগামী মঙ্গলবার ফের দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রথমার্ধে বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে দ্বিতীয়ার্ধে দিল্লিতে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

কিন্তু কেন তাঁর এই দিল্লি সফর, সেবিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আগামী বুধবার দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক রয়েছে তৃণমূল নেত্রীর। সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তিনি। খুব শীঘ্রই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কর্মসূচি সামনে আনা হবে। জানা যাচ্ছে, সংসদে বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূলের সাংসদরা দিল্লিতে থাকবেন। তাই তাঁদের সঙ্গে দিল্লিতে তৃণমূল নেত্রী বৈঠক করতে পারেন বলেও খবর।

এর আগে গত ডিসেম্বরে দিল্লি গিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে্ বৈঠক করেছিলেন তিনি। বাংলার প্রাপ্য দাবি আদায় করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বরে সেই সফরের পর দুমাসের মধ্যে ফের দিল্লি যাচ্ছেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চলেছেন মমতা।

জানা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই ধর্না কর্মসূচি। আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। এরপরদিন বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য বিধানসভায়।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী