মমতার দিল্লি সফরে থাকছে না মোদির সঙ্গে বৈঠক, দূরত্ব কংগ্রেসের থেকেও

INDIA’র শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র মমতাই আগামী ২৭ তারিখের দিল্লিতে বসতে চলা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের পরে এই প্রথম দিল্লি(New Delhi) যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন থেকেই শুরু হচ্ছে তাঁর ৩ দিনের দিল্লি সফর। সেই সফরে মমতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) যেমন কোনও বৈঠকের সম্ভাবনা থাকছে না, তেমনি সোনিয়া গান্ধি(Sonia Gandhi) বা রাহুল গান্ধির(Rahul Gandhi) সঙ্গেও বৈঠকের কোনও সম্ভাবনা থাকছে না। কেন্দ্রীয় বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে বাড়তি সুবিধা প্রদান নিয়ে সরব হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সবার আগে আগামী ২৭ তারিখের দিল্লিতে বসতে চলা নীতি আয়োগের বৈঠক বয়কট করার কথা ঘোষণা করেন। সেই পথে হেঁটে কংগ্রেস শাসিত তিন রাজ্য কর্নাটক, তেলঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। পঞ্জাবের আম আদমি পার্টি সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও মোদি সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বৈঠকে যোগ দেবেন না। সব মিলিয়ে দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র ৭ জন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। তবে মমতা সেই বৈঠকে যোগ দিচ্ছেন। আর সেই ঘটনাকে ঘিরেই মমতার সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বাড়ল।   

মমতার এ বারের দিল্লি সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাদা ভাবে কোনও বৈঠক হচ্ছে না। তা সত্ত্বেও মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়েছে বিজেপি। কেননা INDIA’র শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র মমতাই বৈঠকে যোগ দেবেন। আর এই কারণে মানসিক ভাবে কংগ্রেসের সঙ্গে মমতার দূরত্বও আরও বেড়েছে। তবে এই পরিস্থিতি উদ্ভবের জন্য তৃণমূলের তরফে কাঠগড়ায় তোলা হয়েছে কংগ্রেসকেই। তাঁদের দাবি, বৈষম্যের প্রশ্নে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেস যদি বাকি সবার সঙ্গে কথা বলে নিত, তা হলে ভাল হতো। সে ক্ষেত্রে মিলিত ভাবে নীতি আয়োগের বৈঠক বয়কট হতে পারত। কিন্তু বাকিদের সঙ্গে কথা না বলে কংগ্রেস আগে ভাগেই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এটা জোটধর্মের পরিপন্থী। বাজেটের আগেই মমতা দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তাই তিনি দিল্লি সফর বাতিল করছেন না। এই সফরে তাঁর সঙ্গে যেমন প্রধানমন্ত্রীর আলাদা কোনও বৈঠক নেই, তেমনই সনিয়া বা রাহুলের সঙ্গেও পৃথক ভাবে বৈঠক নির্ধারিত নেই। তবে তিনি শুক্রবার সংসদে যেতে পারেন। সেখানে কারও সঙ্গে দেখা হয়ে গেলে আলাদা কথা।

দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র শরিক দলগুলির মধ্যে কংগ্রেস ও তৃণমূল উভয়ই রয়েছে। তবুও না বাংলায় দুই দল এক হয়ে লড়ছে না দুইয়ের মধ্যে নিয়মিত স্তরের কোনও যোগাযোগ থাকছে। লোকসভা নির্বাচনের আগে INDIA জোটে বামেদের গুরুত্ব বেশি পাওয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা। কার্যত সেই থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্বের সৃষ্টি। এরপর বাংলায় লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকেও ভাল ভাবে নেননি তিনি। ভোটের প্রচারে গিয়ে তাই বারে বারে কংগ্রেসের বাম ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আক্রমণও শানিয়েছেন। লোকসভা ভোটের ফল বার হতে দেখা যায় বাংলায় কংগ্রেসের আসন ২ থেকে কমে হয়েছে ১ আর বামেরা এবারেও খাতা খুলতে ব্যর্থ। তবে বাম-কংগ্রেস জোটের কারণে রাজ্যে ৬-৭টি আসনে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। অনেকে ভেবেছিলেন আগামী দিনে হয়তো কংগ্রেসের সঙ্গে মমতার মানসিক দূরত্ব কমবে। তবে মমতা নীতি আয়োগের বৈঠক বয়কট না করায় সেই দূরত্ব কমার সম্ভাবনা এখন অনেক কমে গেল। বরঞ্চ দূরত্ব আগামী দিনে আরও বাড়তে পারে বলেই অনেকে মনে করছেন।

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ